নিউইয়র্কে বিরিয়ানী বিতরণের মাধ্যমে ভিন্নরকম থ্যাংকসগিভিং ডে উদযাপন মজুমদার ফাউন্ডেশন’র (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আর্তমানবতার সেবাদানকারী প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশন এবার ভিন্নভাবে উদযাপন করেছে থ্যাংকসগিভিং ডে। সংগঠনটি গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার ব্রঙ্কসের একটি চার্চ এবং একটি শেল্টারে বিরিয়ানী বিতরণের মাধমে উদযাপন করে ঐতিহ্যবাহী এ দিবসটি।

উল্লেখ্য, আমেরিকার এক সর্বজনীন সামাজিক-সাংস্কৃতিক উৎসব থ্যাংকসগিভিং ডে। টার্কিভোজ থ্যাংকসগিভিং ডে’র অন্যতম অনুসংগ। আমেরিকানদের কাছে খুবই জনপ্রিয় খাবার এটি। স্বজনদের সাথে টার্কি ভোজের মাধ্যমে দিবসটি উদযাপন করা রীতিমত ঐতিহ্যের অংশ।

মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদার এবং বিশিষ্ট এটর্নী এইচ ব্রুশ ফিসার সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওইদিন সকাল ১১ টায় বিরিয়ানী বিতরণ করেন। মজুমদার ফাউন্ডেশনের ডাইরেক্টর রাশেদ মজুমদারের পরিচালনায় এ সময় মোহাম্মদ এন মজুমদার, এটর্নী এইচ ব্রুশ ফিসার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কমিউনিটি বোর্ডের ডিস্ট্রিক্ট ম্যানেজার উইলিয়াম রিভারা, কমিউনিটি এ্যাক্টিভিস্ট ড. সারাহ, ডা. নাহিদ খান, মোজাফ্ফর হোসেন, এ ইসলাম মামুন, আবুল খায়ের আকন্দ প্রমুখ।
পরে মোহাম্মদ এন মজুমদার এবং এটর্নী এইচ ব্রুশ ফিসারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খলিল বিরিয়ানী হাউজের রান্না করা বিরিয়ানীর বক্স ব্রঙ্কসের একটি চার্চের নির্বাহীর হাতে হাতে তুলে দেন। এরপর তারা ব্রঙ্কসের একটি শেল্টারেও অনুরূপভাবে বিরিয়ানীর বক্স বিতরণ করেন।
এ সময় প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে মজুমদার ফাউন্ডেশন বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বিতরণ করেছে বিরিয়ানীর বক্স। অভিবাসনের দেশ আমেরিকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জাতির মিলিত উৎসব আনন্দের মাধ্যমে যে থ্যাংকসগিভিং ডে উদযাপিত হয় সে বিষয়টিকেই সামনে নিয়ে আসা হয় এ কর্মসূচির মাধ্যমে। মানুষে মানুষে সুসম্পর্ক সৃষ্টিতে এটি একটা ভাল উদ্যোগ। মোহাম্মদ এন মজুমদার বলেন, সমাজের পেছনে পড়ে থাকা জনগোষ্ঠীর দিকে তাকিয়ে দেখার জন্যও এ ধরণের কর্মসূচি আয়োজন একটি দৃষ্টান্ত। বিগত কয়েক বছর ধরে এ ধরণের কর্মসূচির আয়োজন করে আসছে সংগঠনটি।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








