নিউইয়র্কে বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী এম এ কাদিরের সংবর্ধনা
https://www.facebook.com/USANewsNY/videos/1815016031878914/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশিষ্ট সমাজসেবী মুক্তিযোদ্ধা হাজী এম এ কাদিরকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। গত ১৬ সেপ্টেম্বর রোববার রাতে জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্ট পার্টি হলে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সফররত মুক্তিযোদ্ধা হাজী এম এ কাদিরের সাথে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নেতৃবৃন্দ সহ অন্যান্যরা মতবিনিময় করেন।


যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাপতি মুক্তিযোদ্ধা মো. তজুম্মুল আলীর সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি মহিউদ্দিনের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুল জলিল, সংবর্ধিত অতিথির ভাই বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুর রশিদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান ও মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের সভাপতি হাজী কেরামত আলী, কমিউনিটি এক্টিভিস্ট শামসুল আবেদীন, জাহাঙ্গীর আহম্দ, ময়েজ উদ্দিন, আবদুল হাছিব, সারোয়ার হোসেন, মাসুম আহমেদ, ছমির উদ্দিন, ফখর উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, বিয়ানীবাজারবাসী সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সংবর্ধিত মুক্তিযোদ্ধা হাজী এম এ কাদির তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের এই ভালোবাসা আমার দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। ব্যক্তিগত কোন প্রাপ্তি অপ্রাপ্তির কোন বিষয় সেখানে ছিল না। এখনো চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের কল্যাণ কাজ করার চেষ্টাও চালিয়ে যাচ্ছি। তিনি সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রবাসীদেরও এলাকার উন্নয়নে আরো ভূমিকা রাখার অনুরোধ জানান।
সভায় বক্তারা মুক্তিযোদ্ধা সহ বিয়ানীবাজারবাসীর কল্যাণে মুক্তিযোদ্ধা হাজী এম এ কাদিরের অনবদ্য ভুমিকার কথা উল্লেখ করে তার সাফল্য কামনা করেন। বক্তারা বিয়ানীবাজারের সকল মুক্তিযোদ্ধার নামের তালিকা মার্বেল পাথওে খোদাই করে ইউপি অফিস বোর্ডে সংরক্ষণ, এলাকায় মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা-ঘাট, স্কুল কলেজ ইত্যাাদির নামাকরণের পরামর্শ প্রদান করেন।
বক্তারা বলেন, বিয়ানীবাজারে মুক্তিযুদ্ধ বিষযক কোন কার্যক্রম সহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে কোন প্রদক্ষেপ নেয়া হলে প্রবাসীরা তার পাশে থাকবে।
অনুষ্ঠানের সভাপতি মুক্তিযোদ্ধা মো. তজুম্মুল আলী সংবর্ধিত মুক্তিযোদ্ধা হাজী এম এ কাদির সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
https://www.facebook.com/USANewsNY/videos/1815016031878914/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!