নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নতুন কমিটির শপথ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর নিউইয়র্কে ব্রুকলিনের কুনিআইল্যান্ড অ্যাভিনিউর পাঞ্জাব রেস্টুরেন্টে এ শপথ অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার হেলাল সোহেল। তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সোসাইটির ট্রাস্টি, উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শপথগ্রহণ শেষে সোসাইটির নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপিতেত্ব ও সেক্রেটারি ইউসুফ জসিমের সঞ্চালনায় ট্রাস্টি, উপদেষ্টা ও কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সেক্রেটারি জাহিদ মিন্টু, খোকন মোশারফ, রমেশ চন্দ্র দেবনাথ, নজীর ভাণ্ডারী, ছালামত উল্যা, তাজু মিয়া। সভাপতির বক্তব্যে নাজমুল হাসান মানিক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সদস্যদের (ভোটার) ধন্যবাদ জানান। শপথ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যয় ব্যাক্ত করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes