Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলের ক্যাটারিংসহ বহুমুখি সেবার প্রশংসায় ব্যারিস্টার সুমন

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: April 13, 2023 | 3:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গত ১১ এপ্রিল মঙ্গলবার নিউইয়র্কে ব্রঙ্কসের ১৪৫১ ইউনিয়ন পোর্ট রোডের জনপ্রিয় গোল্ডেন প্যালেস পার্টি হল পরিদর্শনে আসেন। ওই সময় তাকে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির সিইও বিলাল ইসলাম। প্রতিষ্ঠানটির ম্যানেজার জুয়েলসহ কমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। ব্যারিস্টার সুমন গোল্ডেন প্যালেস পার্টি হলের বিভিন্ন সেকশান ঘুরে দেখেন এবং ব্যবসার খোঁজ খবর নেন। পরে তিনি গোল্ডেন প্যালেসের আতিথিয়তা গ্রহন করেন। তিনি গোল্ডেন প্যালেস পার্টি হলের খাবার ক্যাটারিংসহ বহুমুখি সেবার ভূয়সী প্রশংসা করেন। তার পক্ষ থেকে সম্ভাব্য সহযোগীতারও আশ্বাস প্রদান করেন তিনি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বিলাল ইসলাম জানান, গোল্ডেন প্যালেস পার্টি হলটি ভাড়ার পাশাপশি বর্তমানে ক্যাটারিংয়ে গুরুত্ব দিচ্ছেন বেশি। স্বাস্থ্য সম্মত খাবার সরবরাহই তার প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। তিনি এবং তার টিম এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। নিয়োগ দিয়েছেন অভিজ্ঞ শেফসহ অন্যান্য দক্ষ কর্মীবাহিনী। বিলাল ইসলাম জানান, তার প্রতিষ্ঠানের ক্যাটারিং ইতিমধ্যে গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দূর-দূরান্তের গ্রাহকদের ফ্রেশ খাবার সরবরাহের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। পবিত্র রমজান উপলক্ষে নানা ইফতার আইটেম নিয়ে পার্টি হলে খোলা হয়েছে ইফতার বাজার। তার ব্যবসার উন্নয়নে তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন। ফোন : ৯১৭-৪৪২-৯০০২।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ