নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন ২১ মার্চ : ভোটার হওয়ার শেষ সময় ৩১ জানুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্’র নির্বাচন আগামী ২১ মার্চ রোববার অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারীর মধ্যে ২০২০ সালের সদস্যরা নির্ধারিত ফি জমা দিয়ে নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ পাবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ণ শেষে নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করবে। গত ১০ জানুয়ারী রোববার অনুষ্ঠিত পার্কচেষ্টার জামে মসজিদের ট্রাস্টিবোর্ড ও নির্বাচন কমিশনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে যৌথ সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
ট্রাস্টিবোর্ড ও নির্বাচন কমিশনের যৌথ সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টিবোর্ড সদস্য আবদুল হাসিম হাসনু, কায়সারুজ্জামান কয়েস, মোঃ ইয়াহিয়া মেন্দী ও এডভোকেট এমডি আলাউদ্দিন আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরি, নির্বাচন কমিশন সচিব নজরুল হক, নির্বাচন কমিশনার আলমাছ আলী এবং সালিক সিকদার।
সভায় ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরী, সদস্য সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও সদস্য শাফকাত চৌধুরী শাহরিয়ার এবং নির্বাচন কমিশনার আব্দুল ওয়াহিদ চৌধুরি জাকি অনুপস্থিত ছিলেন।
ট্রাস্টিবোর্ড সূত্র ইউএসএনিউজঅনলাইন.কমকে জানায়, ২০২০ সালের ফি পরিশোধকারী সদস্যরাই কেবল ৩১ জানুয়ারীর মধ্যে নির্ধারিত ফি ১২০ ডলার জমা দিয়ে নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ পাবেন। এছাড়া মসজিদের লাইফ মেম্বাররা ভোটার হিসেবে গন্য হবেন। তবে ৩১ জানুয়ারীর মধ্যে এককালীন ১২০০ ডলার ফি জমা দিয়ে নতুন লাইফ মেম্বাররা নির্বাচনে ভোটার হতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন শেষে নির্বাচন কমিশনের নিকট হস্তান্তরের পর নির্বাচন কমিশন নর্বাচনী তফসিল ঘোষণা করবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনের সম্ভাব্য তারিখ আগামী ২১ মার্চ রোববার নির্ধারণ করা হয়েছে। কমিশনের নিকট চূড়ান্ত ভোটার তালিকা আসার পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








