Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের সহিদ-সাব্বির প্যানেলের সংবাদ সম্মেলন: আদালতের নির্দেশনা অনুযায়ী ১০৪ জন আজীবন সদস্যের নাম ভোটার তালিকা খেকে বাদ দিয়ে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: April 27, 2023 | 1:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মাননীয় আদালতের নির্দেশনা অনুযায়ী নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের ৩১শে আগস্টের পর হওয়া ১০৪ জন আজীবন সদস্যের নাম ভোটার তালিকা খেকে বাদ দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান হয়েছে। পার্কচেষ্টার জামে মসজিদের ২০২২ সালের স্থগিতকৃত নির্বাচনের সহিদ-সাব্বির প্যানেলের পক্ষ থেকে ২৬ এপ্রিল ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
২০২২ সালের স্থগিতকৃত নির্বাচনের সভাপতি প্রার্থী আব্দুস সহিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির কাজি আহমদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার জাহান লিহিন, সহ সভাপতি পদপ্রার্থী রফিকুল ইসলাম ও আব্দুল জলিল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ইসলাম উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পার্কচেষ্টার জামে মসজিদের ২০২৩-২০২৫ পরিচালনা কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তারিখে সভাপতি পদপ্রার্থী আব্দুশ শহিদ ও সাধারণ সম্পাদক পদপ্রাথী সাব্বির কাজি আহমদের মামলার কারণে আদালতের নির্দেশে নির্বাচনটি স্থগিত হয়। মামলায় তাদের আভিযোগ ছিল নির্বাচনকে প্রভাবিত করতে বর্তমান কমিটির অধিকাংশ কর্মকর্তা কমপক্ষে ১০৪টি আজীবন সদস্যকে গঠনতন্ত্রের নিয়ম বহির্ভূতভাবে ভোটার লিস্টে যোগ করেন।
মাননীয় আদালত গত ১৪ মার্চে অনুষ্ঠিত শোনানির পর গত এপ্রিল রায় প্রদান করেন। রায়ে মাননীয় আদালত বলেন, “The Court finds that the plain text of the Constitution supports only one interpretation-that the August 31st date applies to both Life Members and Regular members” (শোনানিতে মাননীয় আদালত মনে করেন, সংবিধান মোতাবেক নির্বাচনী বছরের ৩১ আগস্ট সাধারণ ও আজীবন সদস্য হওয়ার শেষ তারিখ।) এবং “Accordingly, it is Hereby: ORDERED and ADJUDGED that the Petition is Granted; (বাদীদের আবেদন গ্রহণ করা হলো)।
লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনের জন্য তৈরী ভোটার লিস্ট হাতে পাওয়ার পরই আমরা কমিটির কাছে আমাদের আপত্তি জানাই। তারা এতে তারা কোন ভ্রূক্ষেপ করেননি। এর পর আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করি বিন্তু তারা তাদের সাংবিধানিক এখতিয়ার প্রয়োগ না করে কমিটি প্রদত্ত বক্তব্য আমাদের জানান। পরবর্তীতে আমরা উপদেষ্টাদের শরণাপন্ন হই। তারাও আমাদের কোন জবাব দেননি। একজন উপদেষ্টা আমাদের হেও করার চেষ্টা করেন এবং পরবর্তীতে কমিটির কর্মকর্তাদের সাথে কোর্টে উপস্থিত হন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, নিতান্ত বাধ্য হয়েই আমরা আদালতের শরনাপন্ন হই। আদালত আমাদের বক্তব্য গ্রহণ করেন এবং কথিত ১০৪ জন সদস্যকে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরী করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ প্রদান করেন। মাননীয় আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জানান হয়, বর্তমান কার্যকরী কমিটি ২০২১ সালের শেষে কোন সাধারণ সভা, বার্ষিক হিসাব উত্তাপন কিংবা যথাসময়ে উপদেষ্টা কমিটি গঠন করেনি।
২০২২ সালে কমিটি কর্তাগণ নিজেরাই কমিটির মেয়াদ ২০২৩ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার চেস্টা করেন। অপারগ হয়ে শেষে উপদেষ্টা পরিষদ গঠন করেন এবং ১০৪ জন নিয়ম বহির্ভূত আজীবন সদস্য গ্রহণ করেন।
আজ পর্যন্ত তারা নিয়ম মোতাবেক ২০২১ এবং ২০২২ সালের হিসাবপত্র সংবিধান মোতাবেক উপদেষ্টাদের মাধ্যমে অনুমোদন করে মসজিদে প্রকাশ করেন নি।
উপদেষ্টাদের অনুমোদন ছাড়া দশ হাজার ডলার কিংবা বেশি খরচ একটি গুরুতর অনিয়ম। তাই কমিটির কর্মকর্তাগণ উদ্দেশ্যমূলকভাবে উপদেষ্টা কমিটি গঠন না করে লক্ষাধিক ডলার খরচ করেছেন। ৯ হাজার ডলার করে তিনটি চেকে ২৭ হাজার ডলার একজন কর্মকর্তার নামে ক্যাশ করে কোন খাতে তা ব্যয় হয়েছে, তা হিসাবপত্র না পাওয়াতে জানা যায়নি। ওই অর্থ কি সদস্য বানাতে খরচ হয়েছিল?
কার্যকরী কমিটির মেয়াদ ২০২২ সালের ৩১শে ডিসেম্বর শেষ হয়ে গেছে। সংবিধান মোতাবেক কমিটির দায়িত্ব উপদেষ্টাদের হাতে চলে যাওয়ার কথা। কমিটির মেয়াদ বাড়ানোর কোন অনুমোদন ৬ষ্ঠ সংশোধনী দেয় নাই। কমিটি অনুমোদিত ৬ষ্ঠ সংশোধনীর খসড়া হুবহু সংবিধানে সংযুক্ত না করে তা অসাংবিধানিকভাবে পরিবর্তন করে দায়িত্ব পরিচালনা অব্যাহত রেখেছেন।
বিগত ১লা জানুয়ারি থেকে কার্যকরী কমিটি দৈনন্দিন কাজ পরিচালনা ছাড়া অন্য কোন খরচ করার এখতিয়ার রাখেন না। অথচ কমিটি অপ্রয়োজনীয় খরচ অব্যাহত রেখেছেন। কমিটির উচিত অনতিবিলম্বে উপদেষ্টাদের কাছে দায়িত্ব হন্তান্তর ও অনিয়ম থেকে নিজেরদের দুরে রাখা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ