Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের উদ্যোগে ফুল ফিউনারেল সার্ভিস : লাশবাহী গাড়ী ক্রয়

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: July 23, 2018 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টার এখন থেকে ফুল ফিউনারেল সার্ভিস প্রদান করবে। এ লক্ষ্যে পার্কচেষ্টার জামে মসজিদ কতৃপক্ষ গত ২০ জুলাই একটি অত্যাধুনিক লাশ বহনকারী গাড়ী ক্রয় করেছে। এদিন কানেকটিকাট থেকে গাড়ীটি নিয়ে আসেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আম্বিয়া মিয়া, ফিউনারেল সম্পাদক মোঃ নুরুল আহিয়া সহ মসজিদ কমিটির কর্মকর্তাবৃন্দ। সন্ধ্যায় গাড়ীটি নিয়ে মসজিদের সামনে এসে পৌঁছলে বিপুল সংখ্যক অপেক্ষমান মুসল্লি কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান।

 
মসজিদ কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ও ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া জানান, অনেক আগে থেকেই পার্কচেষ্টার জামে মসজিদের নিজস্ব কবরস্থানসহ মসজিদের ভিতরে লাশ রাখার হিমাগার ব্যবস্থার মধ্যদিয়ে ফিউনারেল সার্ভিস প্রদান করে আসছিল। লাশ বহনকারী গাড়ী না থাকায় হাসপাতাল থেকে ডেড বডি সংগ্রহ, কবর স্থান অথবা এয়ারপোর্টে লাশ পরিবহনের জন্য বাইরের ফিউনারেলের সাহায্য নিতে হতো। এখন নিজস্ব লাশ বহনকারী গাড়ী থাকার ফলে মসজিদ থেকেই ফুল ফিউনারেল সার্ভিস প্রদানে সক্ষম। এর ফলে যুক্তরাষ্ট্রে বাঙালীদের ব্যবস্থাপনায় পার্কচেস্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারই প্রথম এবং একমাত্র ফুল ফিউনারেল সার্ভিস প্রদানকারী মসজিদ হিসেবে আত্মপ্রকাশ করলো।
তারা জানান, ২০১১ মডেলের হার্টস কাটলিউ গাড়ীটি নগদ ৪৬,১০০ ডলারে ক্রয় করা হয়েছে। লাশ বহনের জন্য দু’টা স্ট্রেচার ক্রয় করা হবে। সব মিলিয়ে ৫০ হাজার ডলারের কিছু বেশি খরচ হবে। লাশ বহনকারী গাড়ীটি ক্রয়ের মধ্যদিয়ে মসজিদে ফুল ফিউনারেল সার্ভিস চালু হলো। তারা আরো জানান, আগামীতে লাশ বহনকারী খাটিয়া গাড়ী থেকে নামিয়ে নীচের বেসমেন্টে নেয়ার জন্য একটি এলিভেটর লাগানোর সিদ্ধান্ত হয়েছে কমিটিতে। এতে আরো প্রায় ১২ হাজার ডলার ব্যয় হবে।
মসজিদ কমিটির কর্মকর্তাবৃন্দ জানান, মুসুল্লি এবং এলাকাবাসীর কল্যাণে মসজিদ কমিটি ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচী হাতে নিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন তারা।
জানা যায়, ব্রঙ্কসের ভার্জিনিয়া এভিনিউতে ১৯৮৮ সালে নান্দনিক নির্মান শৈলীতে নির্মিত এই মসজিদটি ধর্মীয় কর্মকান্ডসহ মানব কল্যাণে ব্যাপক ভূমিকা রেখে আসছে। মসজিদে প্রতিদিন নামাজের পর বয়ান, সামারে বাচ্চা ও বয়স্কদের জন্য ধর্মীয় শিক্ষা প্রদানের সামার স্কুল, মৃতদেহের গোসল থেকে দাফন-কাফন পর্যন্ত সমুদয় কর্মকান্ড দ্বায়িত্ব নিয়ে করার ফলে সাধারণ জনগনের কাছে মসজিদটির সুনাম সর্বজনবিদিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV