নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার মসজিদে আগুন দেয়ার চেষ্টা : শাহজাহান হাসনাত গ্রেফতার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে আগুন দেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহজাহান হাসনাত নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাবাজার জামে মসজিদে আগুন দেয়ার এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার সকালে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই মসজিদ কতৃপক্ষের নজরে আসায় তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। ফলে কোন দুর্ঘটনা কিংবা হতাহতের ঘটেনি।
বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, গত মঙ্গলবার সকাল ৭টা ৮ মিনিটে মসজিদটিতে আগুন দেয়ার চেষ্টা করা হয়। ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে চলে যাওয়ার পর এক ব্যক্তি মসজিদের সামনে রাখা গারবেজ ক্যানে রাখা কাগজে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই দুষ্কৃতকারী আগুনের তীব্রতা বাড়াতে মসজিদের দেয়ালে টাঙানো প্যানাফ্লাক্সের ব্যানার ছিড়ে তা আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে। আগুন জ্বলে ওঠলে গারবেজ ক্যানটি টেনে মসজিদের বেইজমেন্টের বারান্দার কাছে রেখে দেয়। এ সময় মসজিদের মুসল্লী মোহাম্মদ আবদুল্লাহ বাইরে এসে আগুন দেখতে পান। আগুন ছড়িয়ে পড়ার আগেই তিনি গারবেজ ক্যানটির আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। এর ফলে মসজিদে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। মসজিদটি বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। মুসল্লী মোহাম্মদ আবদুল্লাহ জানান, সন্দেভাজন ওই ব্যক্তিকে তিনি হাতেনাতে ধরে ফেললেও ওই ব্যক্তি আগুন দেয়ার কথা অস্বীকার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাটি মসজিদের সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছঁটে আসেন। বিয়য়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় শাহজাহান হাসনাত নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে।
এদিকে মসজিদের সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তাকে ফাঁসাতে একটি চক্র মসজিতে আগুন দেয়ার ষড়যন্ত্র করেছে।
বাংলাবাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া জানান, ওই দিন তিনি ফজরের নামাজে ইমামতি শেষে বাসায় চলে যাওয়ার পর সকাল প্রায় সাড়ে ৭টার দিকে আগুন দেয়ার চেষ্টার ঘটনাটি তাক জানানো হয়। মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া বলেন, আমি যদ্দুর জানতে পেরেছি আগুন দেয়ার চেষ্টাকারী একজন বাংলাদেশি। তার নাম সিরাজ বলে তিনি জানান। তবে কি উদ্দেশ্যে তিনি এ ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








