নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবন ক্রয় সংক্রান্ত সাধারণ সভা পন্ড
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৩ মিলিয়ন ডলার ব্যয়ে নতুন ভবন ক্রয় এবং মসজিদের বর্তমান ভবনটি একটি মাদ্রাসার কাছে বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ডাকা সাধারণ সভা পন্ড হয়ে গেছে। মসজিদের জন্য নতুন ভবন ক্রয় এবং মসজিদের বর্তমান ভবনটি একটি মাদ্রাসার কাছে বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য গত ১৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা মসজিদে এ সাধারণ সভায় ডাকা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদ এবং সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান ডা. আবদুস সবুর, ফান্ডরেজিং কমিটির মেম্বার সেক্রেটারী আসেফ বারী টুটুল, মসজিদের উপদেষ্টা আফতাব আলী, আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম, আলমাস আলী, সৈয়দ আল ওয়াহিদ নাজিম, এডভোকেট আবদুল কায়্যূম চৌধুরী প্রমুখ।
সভায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার পিএস ১০৬ এর পার্শ্ববর্তী ৩ তলা বিশিষ্ট একটি ভবণ ১.৩ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের জন্য ক্রয় করার এবং মসজিদের বর্তমান ভবনটি একটি মাদ্রাসার কাছে বিক্রির বিষয়ে সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন যৌক্তিকতা তুলে ধরলে এ সিদ্ধান্তের বিরোধীতা করে বক্তব্য রাখেন ডা. আবদুস সবুর, আলমাস আলী, সৈয়দ আল ওয়াহিদ নাজিম, আনোয়ার হোসেন প্রমুখ। তারা মসজিদটি বর্তমান জায়গায় পুনর্নির্মানের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। কেউ কেউ আবার সাধারণ সভা ডাকারও আহ্বান জানান। এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে বাক-বিতন্ডার মুখে সভায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই সভাটি পন্ড হয়ে যায়। সভায় প্রায় অর্ধশত লাইফ মেম্বার ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন বলে সভা সূত্র জানায়।
উল্লেখ্য, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় প্রথম ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








