Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ বহুতল ভবণ নতুন জায়গায় করার সিদ্ধান্ত, ফান্ডরেজিং কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: September 29, 2018 | 10:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদকে নতুন জায়গায় আরো বৃহত্তর পরিসরে বহুতল করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য জায়গা কেনা হচ্ছে। বাংলাবাজার জামে মসজিদটি স্থানান্তর করে পাশ্ববর্তী দ্বিগুন আয়তনের জায়গায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে ৬ তলা মসজিদ ভবণ তৈরী করা হবে। মসজিদের সহ সভাপতি মো. এমদাদ তার মসজিদের সামনের বাড়িটি মসজিদের জন্য ছেড়ে দেবেন। এর বিনিময়ে মসজিদের বর্তমান ভবণটি দেয়া হবে মো. এমদাদকে। আর মো. এমদাদের এ বাড়ি এবং তার পার্শ্ববর্তী খালি জায়গাটি ক্রয় করে তৈরী করা হবে বিশাল আয়তনের বহুতল মসজিদ ভবন। গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত মসজিদের কার্যকরী ও উপদেষ্টা কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

  
বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদ ও সহ সাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষারের পরিচালনায় এ যৌথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, উপদেষ্টা ইফতেখার সিরাজ, খলিলুর রহমান মাস্টার, ডা. আবদুস সবুর, এডভোকেট কায়্যূম চৌধুরী, আসেফ বারী টুটুল, আবদুর রব দলা মিয়া, সিপিএ আহাদ আলী, আনোয়ার হোসেন, মসজিদের সহ সভাপতি ইলিয়াস আলী ও মো. এমদাদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ শাহ আলম, কার্যকরী সদস্য মো. বখতিয়ার রহমান খোকন, মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, মিজানুর রহমান, সদস্য বারী শিকদার, সামাদ মিয়া জাকের প্রমুখ।


সভায় মসজিদটি সামনের জায়গায় বৃহত্তর পরিসরে স্থানান্তর করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। সভায় জানান হয়, বর্তমান ২৫ ফুট বাই ১০০ ফুট আয়তনের বাংলাবাজার জামে মসজিদ পাশ্ববর্তী দ্বিগুন আয়তনের জায়গায় ৬ তলা বিশিষ্ট মসজিদ হবে। এজন্য প্রাক্কালিত ব্যয় ধরা হয় প্রায় ৪ মিলিয়ন ডলার। এসময় সুষ্ঠু ও সুন্দরভাবে নতুন মসজিদ ভবন তৈরীর জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
সভায় মসজিদ ভবন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে ফান্ডরেজিং কমিটি পুন:গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে ডা. আবদুস সবুরকে এবং সদস্য সচিব করা হয়েছে ইকবাল হোসেনকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন এডভোকেট কায়্যূম চৌধুরী, আসেফ বারী টুটুল, আবদুর রব দলা মিয়া, সিপিএ আহাদ আলী, হারুন ভূইয়া, সাইদুর রহমান লিংকন, মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, মো. আহসান রাসুল নাসির এবং কার্যকরী কমিটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক লালন আহমেদও পদাধিকার বলে এই কমিটির সদস্য। ফান্ডরেজিং কমিটিকে শিগগির তাদের কার্যক্রম শুরু করার অনুরোধ জানান হয়।
সভায় সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন নতুন জায়গায় বহুতল মসজিদ ভবণ করার যৌক্তিকতা তুলে ধরে বলেন, সকলের সহযোগিতায় বর্তমান মসজিদটি ব্যাংক ঋণ মুক্ত হলেও কর্জে হাসানা মুক্ত হতে আরো প্রায় ১ লাখ ৪০ হাজার ডলার প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে এ মসজিদে জুমার নামাজে দু’টি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। তার পরও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। আরো ৫ বছর পরে কি অবস্থা হবে তা সকলকে ভেবে দেখার আহবান জানিয়ে তিনি বলেন, এজন্য এখনই সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা দরকার। তিনি বলেন, সম্প্রতি সিটি বিল্ডিং ডিপার্টমেন্টও মসজিদ ভবন পুন:নির্মানের জরুরী নির্দেশনা দিয়েছে। সে আলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি সময়ে ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়।
সভায় মসজিদে আর্থিক সহযোগিতা করার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান হয়। মসজিদে সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক্
১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
চেজ ব্যাংক : হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১
চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV