নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের নতুন কমিটি : কামাল সভাপতি ও মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর নতুন কমিটি গঠিত হয়েছে। নয়া কমিটির সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মামুন ইসলাম এবং আবুল মনসুর কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয় বলে সংগঠন সুত্র জানিয়েছে।

নির্বাচন কমিশন সুত্র জানায়, বিবিএ’র কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৫ সদস্যের নির্বাচন কমিশন ও কার্যকরি কমিটির যৌথ সভায় নতুন কমিটি গঠিত হয়। নির্বাচন কমিশন সর্বময় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত করেন। আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোজাফ্ফর হোসেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বোরহান উদ্দীন, মমতাজ উদ্দীন, রিপন সরকার ও হাফিজুর রহমান।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








