Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মঞ্চ নাটকে মডেল-অভিনেত্রী মিলা

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: November 16, 2018 | 12:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মডেল-অভিনেত্রী মিলা হোসেন দীর্ঘদিন যাবত নিউইয়র্কে স্বামী জাকারিয়া মাসুদ জিকোর সঙ্গে বসবাস করছেন। মাঝে মধ্যে ঢাকায় বিভিন্ন নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করেন। মিলাকে কখনোই মঞ্চ নাটকে অভিনয়ে দেখা যায়নি। তবে গত ১১ নভেম্বর নিউইয়র্কের লংআইল্যাণ্ডের লেবিটাউন কমিউনিটি হলে প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের সংগঠন ‘শিল্পাঙ্গন’ আয়োজিত নবান্ন উৎসবে একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চস্থ করেছেন মিলা হোসেন। নাটকের নাম ‘এই খানে দরজা ছিল’। নাটকটির রচয়িতা ডা. আমার আশরাফ এবং নির্দেশক ছিলেন ডা. নজরুল ইসলাম। এই মঞ্চ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মিলা হোসেন। দর্শক সারিতে অন্যদের সঙ্গে কণ্ঠশিল্পী সুবীরনন্দী, প্রিয়া ডায়েস, তনিমা হাদীও ছিলেন। মিলা বলেন, ‘অবশেষে মঞ্চে অভিনয়ের স্বপ্নটা পূরণ হলো। তবে দর্শকের কাছ থেকে এত সাড়া পাবো ভাবতেও পারিনি। আমি সত্যিই অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।’ এদিকে দীর্ঘদিন পর আমেরিকার বিভিন্ন নান্দনিক লোকেশনে ধারণকৃত একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মিলা হোসেন। দীর্ঘদিন পর তিনি কোন মিউজিক ভিডিওর মডেল হলেন। এলিটা করিমের গাওয়া ‘এই শহরের বুকে তুমি আর আমি, এই শহরই তোমার আমার ঘর বাড়ি’ গানটিতে মডেল হয়েছেন তিনি। গানটি লিখেছেন নিউইয়র্ক প্রবাসী সারোয়ার হাবিব এবং সুর সঙ্গীতায়োজন করেছেন নাসিম দুর্জয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সারোয়ার হাবিব। গানটি ইউটিউবে এবং বাংলাদেশের কয়েকটি চ্যানেলে প্রকাশ পাবে শীঘ্রই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV