নিউইয়র্কে মতবিনিময়কালে নঈম নিজাম : বাংলাদেশের মিডিয়ায় চরম দুর্দিন চলছে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এক মতবিনিময় সভায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেছেন, বাংলাদেশের মিডিয়ায় এখন চরম দুর্দিন চলছে। সাংবাদিকরা সবচেয়ে কঠিন সময় পার করছেন। এর কারণ সাংবাদিকতায় এখন চাটুকারিতা আর তোষামোদী ঢুকে গেছে। এ জন্য আমরা সরকার বা কোন রাজনৈতিক দলকে দায়ী করবো না। এর জন্য সাংবাদিকরাই দায়ী। তিনি বলেন, সাংবাদিকদের চাওয়া পাওয়ার জায়গাটা এতোটুকু। প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফর, বিদেশের বাংলাদেশী দূতাবাসে পোস্টিং, একটা প্লটের জন্য সাংবাদিকরা তাদের সম্মানের জায়গাটা নষ্ট করে ফেলেছে। বুধবার রাতে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে ঢাকা থেকে আসা এবং স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে নঈম নিজাম একথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম এবং এটিএন বাংলার যুক্তরাষ্ট্রের বার্তা সম্পাদক দর্পণ কবীর এ মতবিনিময় সভার আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের সম্পাদক মনজুর আহমদ, সিনিয়ার সাংবাদিক ও সমাজকর্মী নিনি ওয়াহেদ, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিই্ও আবু তাহের, সাপ্তাহিক এখন সময়ের সম্পাদক কাজী শামসুল হক, প্রথম আলোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসান ফেরদৌস, সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক লাভলু আনসার, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রধান সম্পাদক, ইউএসএনিউজঅনলাইন সম্পাদক ও সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, দৈনিক নয়া দিগন্তের বিশেষ প্রতিনিধি শওকত ওসমান রচি, ইত্তেফাকের যুক্তরাষ্ট্র্র প্রতিনিধি শহিদুল ইসলাম, যমুনা টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান, টিবিএন ২৪-এর বিশেষ প্রতিনিধি আশরাফুল হাসান বুলবুল, প্রবাস নিউজ ডটকমের সম্পাদক ও ভোরের কাগজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শামীম আহমেদ, এনটিভির বার্তা সম্পাদক আবিদুর রহিম, আরটিভির বার্তা সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, একুশে টিভির প্রতিনিধি ইমরান আনসারি, মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি কাউসার মুমিন, আইঅন টিভির রিমন ইসলাম, সাংবাদিক সন্তোষ ম-ল, প্রবাস নিউজ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন বাবর, এটিএন বাংলার কানু দত্ত, টিবিএন ২৪-এর তারিফ, ফটোসাংবাদিক এ হাই স্বপন, ইত্তেফাকের জয়েন্ট ফিচার এডিটর ও কণ্ঠশিল্পী তানভীর তারেক, কণ্ঠশিল্পী তানভীর শাহিন প্রমুখ।
অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। তারা উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এতে ঢাকা এবং নিউইয়র্কের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।
মতবিনিময়কালে নঈম নিজাম বলেন, জাতীয় প্রেসক্লাব দখলের মাধ্যমে যে নির্লজ্জতার নজির সাংবাদিকরা সৃষ্টি করেছে তা নজিরবিহীন। সাংবাদিকদের সম্মানের জায়গাটা এখন আর নেই। তারা সবাই রাজনৈতিক লেজুরবৃত্তিতে জড়িয়ে পড়েছে। তারা এখন সাংবাদিকদের অধিকারের পরিবর্তে রাজনৈতিক দলের নামে শ্লোগান দেয়। সাংবাদিকদের স্বার্থ বা অধিকার রক্ষা করা তাদের কাজ নয়। তিনি বলেন, সাংবাদিকতা এখন মেধাশূন্য হয়ে পড়ছে। একটা অনুবাদ করার লোক খুঁজে পাওয়া যায় না। যেসব সিনিয়রদের সান্নিধ্যে গেলে সাংবাদিকতা শেখা যেত তারা আজ রাজনৈতিক দল থেকে কে কি পাবেন তার হিসাব কিতাব নিয়ে ব্যস্ত। ফলে নতুন প্রজন্মের সাংবাদিকদের মধ্যে মেধা হ্রাস পাচ্ছে। দক্ষ সংবাদকর্মী তৈরি হচ্ছে না। ইলেকট্রনিক মিডিয়ার তুলনায় প্রিন্ট মিডিয়ায় এ সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। তিনি বলেন, মোটকথা সাংবাদিকদের মর্যাদা আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে তা কেবল মহান আল্লাহ জানেন। তবে এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস।
আজকালের সম্পাদক মনজুর আহমদ বলেন, আমাদের সময় সাংবাদিকতায় বর্নাঢ্য জীবন ছিলনা। হাতে কম্পোজ করে হাতে কালি লাগিয়ে গভীর রাতে বাসায় ফিরতাম। প্রবাসী জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে মাটির শিকর খুঁজে পাইনা। এখানে সবার সাথে যখন দেখা হয়, কথা হয়, তখন মানসিক শান্তি পাই।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ