নিউইয়র্কে ইসলামিক সেন্টার অব জ্যাকসন হাইটস ইনক’র মসজিদ আবু হুরায়রা’র গ্র্যান্ড ওপেনিং ১৮ মার্চ শনিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্টে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার অব জ্যাকসন হাইটস ইনক’র ‘মসজিদ আবু হুরায়রা’র গ্র্যান্ড ওপেনিং আগামী ১৮ মার্চ শনিবার। ৭৮-০৪ ৩১ এভিনিউ ইস্ট এলহার্স্ট, নিউইয়র্ক ১১৩৭০ ঠিকানায় প্রতিষ্ঠিত মসজিদ ভবনটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে ঐদিন বেলা ১২টায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। খবর ইউএনএ’র।
সংশ্লিস্টরা জানান, দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। আলোচক থাকবেন কানাডার বিশিষ্ট ইসলাসিক স্কলার মোহাম্মদ আসলামউদ্দিন আল আজহারী ও নিউইয়র্কের দারুস সালাম মসজিদের খতিব মওলানা আব্দুল মুকিত। এতে সভাপতিত্ব করবেন ‘মসজিদ আবু হুরায়রা’র খতিব মোহাম্মদ ফায়েক উদ্দিন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এ রউফ, বোর্ড অব ট্রাষ্টির সদস্য এটর্নী মঈন চৌধুরী এবং জেনারেল সেক্রেটারী নবি হোসাইন অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.









