Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মসজিদ আল আমানে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখের শুভেচ্ছা বিনিময়: বাংলাদেশী কমিউনিটির সমর্থন ও দোয়া কামনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: April 18, 2021 | 11:15 PM

https://www.facebook.com/USANewsNY/videos/787009935262340

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী কমিউনিটি সহ সকলের সমর্থন ও দোয়া কামনা করেছেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারীতে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ। গত ১৬ এপ্রিল শুক্রবার ওজোন পার্কের মসজিদ আল আমানে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মসজিদ আল আমানের সহ সভাপতি কবির চৌধুরীর পরিচালনায় মসজিদের খতিব মুফতী মুহাম্মদ নোমান কাসেমী, সভাপতি খলির আহমেদ ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সমাজকর্মী সামছুদ্দীন সোনাই সহ বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।
কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ বলেন, ২০১৭ সালের সিটি কাউন্সিল নির্বাচনে এ সিটে অল্প ভোটের ব্যবধানে আমরা হেরেছিলাম। আপনাদের সকলকে পাশে পেলে এবারের নির্বাচনে জয়ী হওয়া খুবই সম্ভব। এজন্য কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চাই। আমি অভিবাসীদের ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে কাজ করার সুযোগ চাই। পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবো।

কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনে নির্বাচন হবে আগামী ২ নভেম্বর মঙ্গলবার।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV