Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে ছাত্র-অভিভাবক সমাবেশ : স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষা ২০-২১ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: August 16, 2018 | 5:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন উত্তর আমেরিকার অন্যতম টিউটোরিং প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে ছাত্র-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট বুধবার স্টারলিং-বাংলাবাজার এলাকার ব্রঙ্কস শাখায় সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন।


সমাবেশে প্রিন্সিপাল শেখ আল মামুন বলেন, সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে অনেক ভালো ফলাফল করতে সক্ষম হবে। শিক্ষা বর্ষের শুরতেই এসব ছাত্রী-ছাত্রীদের বাড়তি প্রস্তুতি হিসেবে কাজে আসবে এ কর্মসূচি।
শেখ আল মামুন বলেন, সামার প্রোগ্রামে কিন্ডারগার্টেন থেকে ১২ গ্রেডের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ শিক্ষা কর্মসূচি নেয়া হয়েছে। কমনকোর ম্যাথ, ইংলিশ সহ সব বিষয়ে নিবিড় শিক্ষণের ব্যবস্থা রয়েছে এ কর্মসূচিতে। রয়েছে ওয়ান টু ওয়ান ও গ্রুপ প্রোগ্রাম। এ প্রোগ্রামে রিজেন্টস, এসএটি, পিএসএটিসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেয়া হচ্ছে। এসএইচএসএটি এবং এসএটি’র ক্লাস মডেল টেস্টও নেয়া হচ্ছে। জুলাইতে শুরু হওয়া এ সামার প্রোগ্রাম শেষ হবে আগামী ২৩ আগস্ট। এর পর শুরু হবে সামার পরবর্তী প্রোগ্রাম।
তিনি বলেন, আগামী ২০ ও ২১ অক্টোবর স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তি পরীক্ষা। এজন্য সামনের দু’মাস স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এসময়ে মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস শাখায় প্রতি শনি ও রোববার ৪ ঘন্টা করে ক্লাস নেয়া হবে। ক্লাসে রিভিও ছাড়াও নিয়মিত মডেল টেস্ট নেয়া হবে। রিজেন্টস, এসএটি সহ অন্যান্য শিক্ষার্থীদের জন্যও রয়েছে আলাদা কর্মসূচি।
সমাবেশে জানান হয়, প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে ভর্তির সুযোগ পায়।
শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী প্রতি বছর সিটির বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় অগণিত ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামিদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তার এই প্রতিষ্ঠান থেকে কোচিং করে বহু ছাত্র-ছাত্রী এসএটিতে ভালো স্কোর করে ভালো কলেজ-ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে। তিনি জানান, আগামীতে মামুন’স টিউটোরিয়াল থেকে আরও বেশি ছাত্র-ছাত্রী যেন স্পেশালইজড স্কুলসহ ভাল ভাল কলেজ-ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেতে পারে সেজন্য নানামুখি প্রদক্ষেপ নেয়া হয়েছে।
প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, তার সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকরা এখানে শিক্ষা দান করছেন নিয়মিত। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান কলেজ-ইউনিভার্সিটির মেধাবী ছাত্র-ছাত্রীরাও। তারও রয়েছে ১৫ বছরের শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা।
উল্লেখ্য, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভ্যাকেশন থাকায় প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা এ সুযোগে স্পেশাল শিক্ষা নিতে অংশ নেয় এ সামার প্রোগ্রামে। সামার ভেকেশান শেষে আগামী ৫ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে।
শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে স্বল্প আয়ের অভিভাবকদের জন্যও বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। ভর্তিসহ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২ এবং ৩৭-২১, ৭২ স্ট্রিটের দোতলায় (টক অব দ্য টাউন রেস্টুরেন্টের ওপরে) জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV