Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন কমিটি গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: February 23, 2011 | 11:17 AM

 এনা : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে ২২ ফেব্রুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নবগঠিত ‘মাহমুদুর রহমান মুক্তি আন্দোলন’র সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ মামুন। সভায় নতুন এ সংগঠনের প্রেক্ষাপট বিবৃত করেন বজলুর রহমান এবং সংগঠনের সেক্রেটারী মিজানুর রহমান মিজান ঘোষণা করেন যে, ৬ মার্চ জাতিসংঘের সামনে বিক্ষোভ, ৭ মার্চ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে স্মারকলিপি প্রদান করা হবে। সভায় অভিযোগ করা হয় যে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলম ধরায় মাহমুদুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে নেয়া হয়েছে। এক মাসের মধ্যে তাকে মুক্তি না দিলে প্রবাসে দুর্বার আন্দোলনের হুমকিও দেয়া হয়। এ সভায় ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক ও ভাষ্যকার আতাউস সামাদ এবং মাহমুদুর রহমানের ঘনিষ্ট সহকর্মী সাংবাদিক অলিউল্লাহ নোমান। তারা প্রবাসের এ সংগঠনকে বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধে চলমান রক্তচক্ষুর বিরুদ্ধে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন। এ সভায় আরো বক্তব্য রাখেন ডা. মুজিবর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু প্রমুখ। এ সময় নবগঠিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে মোশারফ হোসেন মিয়াকেও পরিচয় করিয়ে দেয়া হয়। উল্লেখ্য, ১০১ সদস্যবিশিষ্ট কমিটির সকলেই প্রবাসী। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস আহমেদ, আজমল হোসেন কুনু, আতিকুল আহাদ, এডভোকেট জামাল আহমেদ জনি, বেলাল মাহমুদ, আনোয়ারুল ইসলাম, হেলালউদ্দিন, কাজী আজম, মাকসুদুল এইচ চৌধুরী, শাহাদত হোসেন, আশরাফউদ্দিন ঠাকুর, আব্দুল বাসেত, আবু সাঈদ আহমেদ প্রমুখ। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও সেক্রেটারীম মোস্তফা কামাল পাশা বাবুল, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও বিএনপি নেতা আকতার হোসেন বাদল, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, সেইভ বাংলাদেশ মুভমেন্টের সেক্রেটারী কাজী আজম, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, তারেক পরিষদের সহসভাপতি গোলাম হোসেন ও যুগ্ম সম্পাদক রুহুল আমিন নাসির, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা প্রমুখ যুক্ত বিবৃতিতে অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন। 

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV