নিউইয়র্কে মুক্তধারায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জন্মদিন পালন, বই প্রদর্শনী
https://www.youtube.com/watch?v=NHI1URbFVAg&feature=youtu.be&fbclid=IwAR0ZarbZKfko-t8FaeBtaoOG2oa7-HZiDfGp6ymn4ck6zkj2oEWdXXMiHDQ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : হুমায়ূন আহমেদ বাংলাদেশের সাহিত্যকে নতুন এক মাত্রা দিয়েছেন। ভাষার সহজ সরল প্রকাশ, চরিত্রের গ্রহণযোগ্যতা এবং সব মিলিয়ে হুমায়ূনের গ্রন্থ পড়লে মনে হয় যেন তিনি আমার কথাই বলছেন। হুমায়ূণের সাহিত্য হল কি না সে তর্কে আমি যাবো না কিন্তু একথা চোখ বুঁজে বলা যায় হুমায়ূন বাংলা সাহিত্যের জন্যে এক অপরিহার্য সাহিত্য ব্যক্তিত্ব। নিউইয়র্কে বসবাসরত উদীয়মান লেখক-সমালোচক আদনান সৈয়দ হুমায়ূন আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার পূর্ব মুহূর্তে উপরোক্ত মন্তব্য করেন।
সন্ধ্যা ৭টায় মুক্তধারায় অনানুষ্ঠানিকভাবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সিারিাদিন হুমায়ূন ভক্তরা আসলেও বিকেলে নিউইয়র্কের লেখক-সাংবাদিক ও হুমায়ূন আহমেদের ঘণিষ্ঠজনেরা একত্রিত হন মুক্তধারায়। অনানুষ্ঠানিক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক নিনি ওয়াহেদ। স্মরণ করেন বিশ্বজিত সাহা। ছিলেন কথাসাহিতি্যক ফেরদৌস সাজেদীন, প্রাবন্ধিক আহমাদ মাযহার, তানভীর রাব্বানী, শেখ শোয়েব সাজ্জাদ, ইশতিয়াক রূপু, মেহের চৌধুরী, শাহীন মিয়া, বিধান পাল, গোপাল সান্যাল, এম জি সারোয়ার প্রমূখ। এছাড়া সারাদিন ৩৯জন মন্তব্য খাতায় তাঁদের মতামত ব্যক্ত করেন। আগামি ২০ নভেম্বর পর্যন্ত মুক্তধারায় হুমায়ূন আহমেদের বইয়ের প্রদর্শনী চলবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!