Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা শাহ আজিজ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: October 9, 2018 | 9:41 AM

https://www.facebook.com/USANewsNY/videos/330170991050216/

ইউএসএনিউজঅনলাইন.কম : সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের মৃত্যুতে নিউইয়র্কে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ অক্টোবর রোববার ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র উদ্যোগে ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম।


ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বশির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টিবোর্ড সদস্য আবদুস সহীদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাসিব মামুন, কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সাবেক আহ্বায়ক অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ, উপদেষ্টা মখন মিয়া, সহ সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি নজমুল আলম রুমন, সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান ও আব্দুস ছালিক, কমিউনিটি এক্টিভিস্ট কাজী অদুদ আহমদ, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, অধ্যাপক আমিনুল হক চুন্নু, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সারোয়ার আহমেদ চৌধুরী, আলী হোসেন গজনবী, ফখরুল চৌধুরী মিসলু, কয়সর আহমদ, শ্যামল কান্তি এবং কার্যকরি কমিটির আজিজ আহমেদ ছালিক ,আনসার তফাদার, ফারুক মিয়া, আতাউর রহমান, দিপু তফাদার, সুমন দেব, আব্দুল মজিদ প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ শাহবাজ আহমেদ। অনুষ্ঠানে ওসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ সহ বৃহত্তর সিলেট প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। এলাকার উন্নয়নে রেখে গেছেন অসাধারণ ভূমিকা।
প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমনের জীবনাদর্শ থেকে দেশাত্ববোধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান।
সভাপতি বশির উদ্দীন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV