নিউইয়র্কে মুন্সিগঞ্জ বীক্রমপুর এসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক এর ইফতার ও দোয়া মাহফিল গত ১১ই জুন অনুষ্ঠিত হয় নিউইয়র্কে উডসাডের কুইন্স প্যালেস পার্টি হলে। দোয়া মাহফিলে সভাপতির আসন গ্রহণ করেন মুন্সিগঞ্জ বীক্রমপুর এসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সায়েম ঢালী এবং ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক হাবীবুর রহমান দেওয়ান। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান চৌধুরী, সংগঠনের অন্যতম উপদেষ্টা আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, হাফিজুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা সাজেদুল ইসলাম, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা রফিকুল ইসলাম ও কাজি জামান বিটু। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান, সহ-সভাপতি হাফিজুর রহমান (হাফিজ), হাবীবুর রহমান দেওয়ান, জহিরুল আমিন ফারুক, মইনুল হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল আমিন প্যারিস, মনছুর আহ্মেদ, জুবায়ের হোসেন, আনোয়ার শেখ এবং মোহাম্মদ আজিজসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোরান তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ নূর হোসেন এবং মাওলানা মোহাম্মদ ওয়াসিম সিদ্দিকী, মাওলানা আব্দুর রহিম মাহমুদ। রমজান মাসের তাৎপর্য ও ফজিলত বর্ণনা করে দোয়া পড়ান মাওলানা মোহাম্মদ শামসুল আরেফিন।মুন্সিগঞ্জ বীক্রমপুর এসোসিয়েশন ইন্ক এর প্রধান উপদেষ্টা জনাব আকতার হোসেন এবং সকল উপদেষ্টাবৃন্দ তাদের পৃথক পৃথক বক্তব্যে মুন্সিগঞ্জ বীক্রমপুর এসোসিয়েশন ইন্ক এর কার্যকরী কমিটির প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মুন্সিগঞ্জ বীক্রমপুর এসোসিয়েশনকে আরো গতিশীল ও শক্তিশালী করার পরামর্শ দেন। সকল মিডিয়ার প্রতিনিধিদের দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আবু সায়েম ঢালী ৯ই জুলাই বনভোজনের ঘোষণা দেন এবং বনভোজনে অংশগ্রহণের জন্য মুন্সিগঞ্জ বীক্রমপুরবাসিদের আহবান জানান। সংগঠনের সহ-সভাপতি এবং বনভোজন ২০১৭ আহবায়ক জনাব হাফিজুর রহমান বনভোজনের আমন্ত্রণপত্র সকল উপদেষ্টাদের প্রদান করেন এবং সকলের কাছে সর্ব প্রকার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠান চলাকালে দুটি শোক সংবাদ শুনে সবাই মর্মাহত হন। একজন প্রাক্তন সভাপতি জনাব কাজি জামান বিটু সাহেবের মামা ইঞ্জিনিয়ার মো. ফরহাদ খান, পিএসসি (বয়স ৮৭) এবং অন্যজন গজারিয়া সমিতির উপদেষ্টা জনাব আইয়ুব খানের মা রহিমা বেগম, পতি জনাব এ, এফ, এম সৈকত আলী খানের স্ত্রী (৭৫ বছর) ৯ই জুন শুক্রবার সকাল ১০ টায় ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেন। উক্ত শোক বার্তায় সংগঠনের সভাপতি জনাব ইকবাল হোসেন মরহুম ও মরহুমার জন্য সকলের কাছে আত্মার মাগফেরাত কামনা করেন।পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ইকবাল হোসে দোয়া মাহফিলে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল