Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুল্ধারার সিনেমা হলে ‘ঢাকা অ্যাটাক’র হাউসফুল প্রদর্শনী

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: October 21, 2017 | 11:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ পুলিশ বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের নাগরিক নিরাপত্তা প্রদান করে থাকে। যদিও পুলিশের নানান কর্মকান্ড নিয়ে মানুষের মাঝে নানান বিরূপ ধারণাও রয়েছে। পুলিশদের সকল কর্মকান্ড এবং জীবনের ঝুঁকি নিয়ে নাগরিকদের যান-মাল রক্ষার বিষয়টি মানুষের সামনে তুলে আনতেই  ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি হুইলারস লিমিটেডের মধ্যে  সমঝোতা স্মারক এর মাধ্যমে নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ মুভি প্রবাসের সিনেমা প্রেমীদের ভেতর ব্যাপক সাড়া জাগিয়েছে।

স্টাইনওয়ের কাউফম্যান থিয়েটার সুবিশাল প্রেক্ষাগৃহ ২০ অক্টোবর সন্ধ্যার উদ্বোধনী শো ছিলো কানায় কানায় ভরা। সত্যি বলতে সিনেমা হলের কর্মকর্তারাও বেশ অবাক হয়েছেন দর্শকের সংখ্যা দেখে। অনেককে পুরো পরিবার পরিজন নিয়ে ঢাকা অ্যাটাক উপভোগ করতে দেখা যায়। আরেফিন শুভ ও মাহিয়া দর্শকের মাতিয়ে রেখেছেন সারাক্ষন। বাংলাদেশের চলচিত্রে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে এই ছবির নির্মাতারা বিরাট চমক দিয়েছেন। দর্শক শ্রোতারা পুরো ছায়াছবি যেন অপলক নেত্রে দেখেছেন। 

নিউইয়র্ক এবং ডালাসে ঢাকা অ্যাটাক মুভির প্রদর্শনের আয়োজক প্রবাসী আফরিন রিদি জানান, স্টাইনওয়ের কাউফম্যান থিয়েটার এ ২৬ অক্টোবর পর্যন্ত এর নিয়মিত প্রদর্শন হবে। তিনি আরও জানান এই মুভির প্রতি দর্শকদের আন্তরিক এবং অভূতপূর্ব  আগ্রহ দেখে তারা খুব অভিভুত। লস এনেজেলেস এ শো করার খুব ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলেও রিদি  উল্লেখ করেন। ডেলাওয়ার থেকে মুভি দেখতে আসা সিনেমা প্রেমি নুশরাত তন্বী জানান এতো কষ্ট করে এতো দূর থেকে আসা তার সার্থক হয়েছে। 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV