নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড ২৩ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম , নিউইয়র্ক : ইউনাইটেড আমেরিকান মুসলিম ডে প্যারেড আগামি ২৩ সেপ্টেম্বর রবিবার। মুসলিম ফাউন্ডেশন অব আমেরিকার প্রতি বছর বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের ম্যানহাটানে এ প্যারেডের আয়োজন করে থাকে। সমসাময়িক বিশ্ব, যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক অবস্থা এবং ইসলামোফোবিয়া কাটাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ‘মারসি ফর অল’ থিমের উপর ভিত্তি করে এ বারের মুসলিম ডে প্যারেড দুপুর ১২.৩০ মিনিটে ম্যানহাটানের ৩৮ স্ট্রীট ও মেডিসন এভিনিউতে অনুষ্ঠিত হবে। খোলা আকাশের নিচে জোহরের নামাজ আদায়ের পর যুক্তরাষ্ট্রে মুসলমান সম্প্রদায়ের ঐক্য ও সংহতি প্রকাশের লক্ষ্যে ম্যানহাটানের মেডিসন এভিনিউর উপর র্যালি করে এ প্যারেড শেষ হবে ২৫ নম্বর স্ট্রীটে।
মুসলিম ডে প্যারেড উপলক্ষে নিউইয়র্কের বিভিন্ন মুসলিম কমিউনিটি ছাড়াও বাংলাদেশীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। বরাবরের মত এবারের মুসলিম ডে প্যারেড উপলক্ষে ২৫ স্ট্রীট ও মেডিসন এভিনিউতে বসবে রকমারী পণ্যের বাজার। শিশুদের জন্য থাকবে বিভিন্ন ধরণের রাইড। এছাড়া তরুণ তরুণীদের জন্য থাকবে বিভিন্ন ধরণের আনন্দমূলক কর্মসূচী। মুসলিম ডে প্যারেড উপলক্ষে নিউইয়র্ক সিটির বিভিন্ন মসজিদ, ইসলামিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। উল্লেখ্য, মুসলিম ফাউন্ডেশন অব আমেরিকা ১৯৮৫ সাল থেকে ইউনাইটেড মুসলিম ডে প্যারেড আয়োজন করে আসছে।
মুসলিম ডে প্যারেড বাস্তবায়ন প্রচার উপ-কমিটির অন্যতম সদস্য মুফতি লুৎফর রহমান ক্বাসিমী বলেন, সমসাময়িক, আমেরিকায় চলমান রাজনৈতিক অবস্থা এবং ইসলামোফোবিয়া কাটাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। ক্ষেত্রে মুসলিম ডে প্যারেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, ইসলামী কৃষ্টি-কালচার ও দাওয়াত পৌঁছে দেয়াই প্যারেডের মূল উদ্দেশ্য। বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম জঙ্গী আর সন্ত্রাস বিশ্বাস করেন না। সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। তিনি বলেন, ইসলামোফোবিয়ার কারণে যুক্তরাষ্ট্রের মুসলিম সমাজে যে ভীতির সঞ্চার ঘটেছে তা থেকে আমাদেরকে বেড়িয়ে আসতে হবে। আর তা করতে হলে প্রয়োজন ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মুসলিম ডে প্যারেডে ব্যাপক জন সমাগম নিশ্চিত করা। এক্ষেত্রে বাংলাদেশী সকল মুসলিমসহ মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সকলকে প্যারেডে অংশগ্রহন করার আহবান জানান তিনি।

- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!