নিউইয়র্কে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার স্বেচ্ছাসেবকদের সম্মাননা
ইউএসএনিউজঅনলাইন.কম : করোনাকালে নিউইয়র্ক সিটিতে জরুরি খাদ্য সামগ্রী বিতরণে সহায়তাকারী ৩০ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দিয়েছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। রোববার হিলাসাইড ইসলামি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন নাসাউ কাউন্টি লেজিসলেচারের প্রিসাইডিং অফিসার রিচার্ড নিকোলিও, যাকাত ফাউন্ডেশনের নিউইয়র্ক রিজিওনাল ম্যানেজার ইমরান আনসারী ও হিলসাইড ইসলামিক সেন্টারের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবদুল আজিজ ভূইয়া।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রিচার্ড নিকোলিও বলেন, করোনা মহামারি আমার সামগ্রিক সহযোগিতায় মোকাবেলা কওে যাচ্ছি। সে যাত্রায় যাকাত ফাউন্ডেশন নিউ ইয়র্ক অঞ্চলে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছে । সেই যাত্রায় স্বেচ্ছায় যারা সময় দিয়েছেন, অর্থ ব্যয় করেছেন তারা স্মরণীয় হয়ে থাকবেন। ইমরান আনসারী বলেন, করোনকালে যাকাত ফাউন্ডেশন নিউইয়র্কে ২ লক্ষ পাউন্ড খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এই জরুরি খাদ্য সামগ্রী বিতরণে কাজ করেছে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন কমিউনিটির দেড় শতাধিক স্বেচ্ছাসেবক। করোনাকালে সেচ্ছাসেবকদের সাহস ও ত্যঠস কমিউনিটি চীরদিন মনে রাখবে।

আবদুল আজিজ ভূঁইয়া বলেন, যাকাত ফাউন্ডেশন করোনাকালে কমিউনিটির মানুষদের পাশে দাঁড়াতে যে উদ্যোগ নিয়েছে সে যাত্রায় হিলসাইড ইসলামিক সেন্টার পাশে ছিল ও ভবিষ্যতে পাশে থাকবে।
যাকাত ফাউন্ডেশনের সাথে রিলিফ কাজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার বলেন, যাকাত ফাউন্ডেশনের রিলিফ কাজে নিজেকে সম্পৃক্ত করেছি মহান রাব্বুল আলামিন এর সন্তুষ্টির জন্য। ভবিষ্যতেও মানুষের যেকোনো ধরণের সহায়তায় পাশে থাকবে বাংলাদেশ সোসাইটি।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








