Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: April 1, 2011 | 12:26 AM

নিউইয়র্ক: বাংলাদেশে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরুর দাবি, সরকারের পক্ষ থেকে বিচার করার অঙ্গীকার, বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা, ২০২১ সালে একটি সমৃদ্ধ বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করে ৪০ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ।

 

এ উপলক্ষে গত ২৭ মার্চ রোববার ব্রুকলিনের সুগন্ধা রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রমেশ নাথ। নিজামউদ্দিনের পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড: নুরুন নবী।

 

বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা রতন বড়ুয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মহিলা সম্পাদিকা আইরিন পারভীন, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, রেজাউল করিম চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সিতাংশু গুহ, মুক্তিযোদ্ধা কামালউদ্দিন, খন্দকার আলী আক্কাস, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি মো: নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম আর আমিন, সাধারণ সম্পাদক মো: সামসুল আলম, কমিউনিটি নেতা সালামতউল্লা অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লুফুল করিম, ইফতেখার চৌধুরী লিটন, কাজী আজিজুল হক খোকন প্রমুখ সভাশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ড: নুরুন নবী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং তাঁর রচিত বুলেটস অব সেভেনটি ওয়ান গ্রন্থটির উপর প্রাঞ্জল আলোচনা করেন। উপস্থিত অনেক প্রবাসী তাঁর বইটি সাগ্রহে ক্রয় করেন।

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV