নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসদের কর্নেল তাহের দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখা কর্নেল তাহের হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করেছে। জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে গত ২৭ জুলাই এ সভার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র কমান্ড’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুকিত আবদুল চৌধুরী ও বিশিস্ট রাজনীতিবিদ লোকমান হেকিম।
আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, শাহিনূর কোরেশি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মহিউদ্দিন সবুজ, শওকত ওসমান লস্কর হিরা, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির গিয়াস মজুমদার, রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল লিটন, সাবেক ছাত্রনেতা সৈয়দ মোশারফ হোসেন শাহান প্রমুখ।
বক্তারা বলেন, কর্নেল আবু তাহের বীর উত্তম মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরকে সফল নেতৃত্ব দেন। হত্যা-ক্যু-ষড়যন্ত্রেও পাকিস্তানপন্থার রাজনীতির অবসানে তাঁর নেতৃত্বে ও জাসদের সমর্থনে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক মহান সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়। পাকিস্তানপন্থার প্রতিভূ জিয়া সে অভ্যুত্থান বানচাল করে দেন এবং পরে গোপন বিচার প্রহসনের মাধ্যমে কর্নেল আবু তাহের বীরউত্তমকে ১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। বক্তারা কর্নেল তাহেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল