Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল : দলে বিশৃংখলাকারীদের বিরুদ্ধে শিগগির কঠোর ব্যবস্থা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: March 29, 2023 | 1:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ সোমবার জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজার মামাস পার্টি হলে পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রিয় সদস্য আবদূন নূর। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উদযাপন কমিটির সদস্য সচিব শাহজাহান সাজু।
আলোচনায় অংশ গ্রহন করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, কমিউনিটি লিডার আবু নাসের, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি সবির লষ্কর, এস এম ইকবাল, আবেদ চৌধুরী, নুর ইসলাম বর্ষন, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আব্দুল বাই কায়্যূম, ওয়াসিম খন্দকার, যুক্তরাষ্ট্র জাতীয় যুবসংহতির সভাপতি আবদূল কাদির লিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম ডাকুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবা বেগম, কৃষি বিষয়ক সম্পাদক এ এস এন রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে ইফতার ও দো’য়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সিহাব উদ্দিন আহমেদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল বলেন, আজ উৎসবমুখর পরিবেশ ও ভ্রাত্রিত্ববোধের যে পরিবেশ সৃষ্টি হয়েছে তারজন্য সংগঠনের সকল নেতা-কর্মীকে ধন্যবাদ জানাই। তারা দলে বিশৃংখলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে সুসংগঠিত করার মাধ্যমে পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির হাতকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ