Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির লাগাতার কর্মসূচি : ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: September 18, 2018 | 11:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ স্লোগানে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।  লাগাতার কর্মসূচি হিসেবে ঘোষণা দিল যুক্তরাষ্ট্র বিএনপি। অর্থাৎ ২৩ সেপ্টেম্বর জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর ২৮ তারিখ পর্যন্ত শেখ হাসিনার হোটেল, জাতিসংঘ, সংবর্ধনাস্থল, এয়ারপোর্ট সর্বত্র বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাবে। ১৭ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক সিটির ব্রুকলীনে যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীর সমাবেশে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট। স¤্রাট উল্লেখ করেন, ‘ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে শেখ হাসিনা ও তার সরকারের সীমাহীন অত্যাচার-নির্যাতন আর অপশাসনের পরিপ্রেক্ষিতে। তাকে আর বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।’

  

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে নেয়া হয়েছে। কারণ, খালেদা জিয়ার জনপ্রিয়তায় শেখ হাসিনা এবং তার দল সদা সন্ত্রস্ত ছিলেন। জেলে নিয়েই ওরা ক্ষান্ত হয়নি। এখন বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে হাটছে শেখ হাসিনা। তাই নিউইয়র্কে তাকে সমুচিত জবাব দেয়া হবে তুমুল বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে।’

নিউইয়র্কে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পূর্বঘোষিত কর্মসূচির সমর্থনে এই প্রস্তুতি সমাবেশ হয় ব্রুকলীন বরো বিএনপির উদ্যোগে। সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন এবং পরিচালনা করেন জাহাংগীর সোহরাওয়ার্দি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, বিএনপি নেতা সোহরাব হোসেন, ফিরোজ আহমেদ, জাতীয়তাবাদি ফোরামের নেতা নাসিম আহমেদ, সিটি বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, আলহাজ্ব গোলাম হোসেন, স›ন্দ্বীপ জাতীয়তাবাদি ফোরাম নেতা ফেরদৌস হাসান, নাসির আহমদ,ওমর ফারুক, বিএনপি নেত্রী শিরীন সুলতানা, ওবাইদুল্লাহ, সুজন, সফিকুল ইসলাম অনিক, বাতিন, খলকুর রহমান, কয়সর আহমেদ, ছাত্রদল সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, অপু, সুমন মাহমুদ, শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV