নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী শমশেরনগরবাসীর সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসী শমশেরনগরবাসীর এক সভা গত ১লা ডিসেম্বর রবিবার সন্ধ্যায় অনুষঠিত হয়েছে। উইন্টার স্টর্ম এলার্ট জারি থাকার পরও প্রচন্ড স্নো ও বৃষ্টির মাঝে তাৎক্ষণিক সিদ্বান্তে নিউইয়র্কের ব্রংকসের বাংলাবাজাছে এক রেস্তোরাঁয় সভাটি অনুষঠিত হয়। এবিএম মাসুদুর রহমানের সভাপতিততে ও মিজানুর রহমান চৌধুরী মিজানের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন সৈয়দ আলমগীর আহমদ, মাকসুদ আলী রাসেল, সাংবাদিক মাহফুজ আদনান, মুমিনুর রহমান প্রমুখ । আবহাওয়ার প্রতিকুলতায় মোমেন রহমান মিনু, সৈয়দ শিপু, সৈয়দ তপু, সায়মন আহমদ, ফয়ছল মাহমুদ, মিফতাহুর রহমান শাফাত উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করেছেন এবং সকল সিদ্বান্তের প্রতি একাত্মতা পোষণ করেছেন।
আমেরিকা প্রবাসী সকল শমশেরনগর বাসীকে একত্রিত করার জন্য ও মিলনমেলার আয়োজনের লক্ষ্যে এবং পরবর্তীতে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছিল। সভায় সিদ্বান্ত সমূহঃ
১) আগামী পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করা এবং সকল শমশেরনগর বাসীর পরিবার পরিজন কে একত্রিত করা।
২) ইফতার মাহফিলের আয়োজন করার জন্য এবিএম মাসুদুর রহমানকে আহবায়ক ও সৈয়দ আলমগীর আহমেদ কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
৩) ইফতার মাহফিলের প্রস্তুতি ও আয়োজন কমিটির সদস্যদের তালিকা তৈরির সভার তারিখ আগামী ২২ শে মার্চ ২০২০ রবিবার নির্ধারণ করা হয়।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








