নিউইয়র্কে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র উৎসবমুখর ঈদ পুনর্মিলনী ও বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম : ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত ৯ জুলাই রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনক এর ঈদ পুনর্মিলনী ও বনভোজন। এদিন নিউইয়র্কে বসবাসরত রাজনগর উপজেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর ব্রঙ্কসের সিটি আইল্যান্ড অর্চাড বীচ পার্কের মনোরম পরিবেশে নির্মল আনন্দ উপভোগ করে। বনভোজনে
দিনব্যাপী মজাদার খাবার, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলাসহ র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনগর উপজেলাবাসী ছাড়াও মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি বনভোজন ও ঈদ পুনর্মিলনীকে ভিন্নমাত্রা দেয়।
আগত মেহনাদের অভ্যর্থনা জানান সংগঠনের সভাপতি টি প্ল্যানটার সিরাজুল ইসলাম বেগ ও সাধারণ সম্পাদক ট্যাক্স কনসালট্যান্ট হারুন আলী এবং বনভোজন উপ-কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুক মিয়া ও সদস্য সচিব মিজান খান। বিশিষ্ট মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক সাংসদ এম এম শাহীন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট রাজনৈতিক সৈয়দ বশারত আলী, মৌলভীবাজার ডিস্টিক্ট এসোসিয়েশনের সভাপতি হাজী ফজলুর রহমান ও সেক্রেটারী মিজানুর রহমান, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি মুজিবুর রহমান, মৌলভীবাজার ডিস্টিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমদ টুটুল ও সেক্রেটারী সৈয়দ মামুন, মৌলভীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি
জামাল আহমদ, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মিনহাজ আহমদ সাম্মু, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, কুলাাউড়া এসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারী জালাল আহমদ। ইমরান আহমদ, নজরুল হক, জায়েক, জুয়েল খান, এমদাদ তরফদার, মোহন ইসলাম, বশির খান, ময়নুল ইসলাম, মোঃ নোমান, সৈয়দ সাদিক, রমজান আলি, শিবলু, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম খান, সোমেজ আহমদ চৌধুরী, বাঙ্গালী কালচারেল এসোসিয়েশনের সভাপতি আনসার হোসেন চৌধুরী, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক আবদুস শহীদ, আব্দুল মালিক, এনামুল ইসলাম প্রমুখ।
খেলা ধুলা পরিচলনায় ছিলেন মিজান খান, সুহেল আহমদ, মুজিবুর রহমান রেনু, ইমরান আলী ও শাহজাহান আলী।
অতিথি আপ্যায়নে ছিলেন আকলু মিয়া, মোঃ জগলু তরফদার, শাহ রকিব আলী, ফয়েজ মিয়া মাষ্টার, আব্দুল গাফ্ফার খসরু ও নূরে আলম জিকু।
সার্বিক সহযোগিতায় ছিলেন লিয়াকত আলী, ডা. শাহানারা আলী, সামছু মিয়া, ডা. মিতা চৌধুরী, আবদুল মালিক, খালিছ মিয়া, আব্দুর রহমান লেবু, শাহ মাহবুবুর রহমান, হারুন আহমদ, জবান মিয়া, শাহ নুরুল হুদা, সৈয়দ আমিন আলী, ইব্রাহীম আলী, আব্দুস সালাম তরফদার, শাহদত আলী, কাদির বকস, জিয়াউর রহমান জিতু, আব্দুল আউয়াল তরফদার, আলী আকসাদ বাবুল, কানু দেব, রোবেয়া বকত, হাবিবুর রহমান রনি,
মেহদী হাসান সাজু, সুলতানা আহমদ, রাহেল হোসেন, হাফিজ জমীর আলী, আলী আহমদ ফারুক, সৈয়দ আমীন আলী, রেবুল মিয়া, আব্দুল মতিন, শরীফ আহমদ, মহিউদ্দিন চৌধুরী, হোসেন আহমদ ইকবাল, সুমন শরীফ, সুমন আহমদ, ফকরুল ইসলাম প্রমুখ।
মধ্যাহ্নভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে ছিল বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্ত ঘোষনা করা হয়।
রাফেল ড্র’র স্পন্সর : কাওছার আহমদ কয়েছ, বাংলা টাউন সুপার মার্কেট, ব্রঙ্কস ১ম, ২য় ও ৫ম পুরষ্কার। এটর্ণী মঈন চৌধুরী ৩য় পুরষ্কার। জমজম ফার্মেসী, ব্রঙ্কস ৪র্থ পুরষ্কার। আরজান খান ৬ষ্ঠ ও ৭ম পুরষ্কার। দেশী বাজার ফুড মার্কেট ব্রঙ্কস ৮ম পুরষ্কার এবং লিবার্টী ট্যাক্স ৯ম পুরষ্কার।
বনভোজনে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম বেগ ও সাধারণ সম্পাদক হারুন আলী। আয়োজন-আপ্যায়নে ক্রুটি মার্জনাসহ সকলের উপদেশ ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ