Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র ইফতার মাহফিল : নতুন উপদেষ্টা কমিটি গঠন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: April 12, 2023 | 10:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মৌলভীবাজার জেলার রাজনগর (সিলেট ১৪) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে নিউইয়র্কে গঠিত রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত রাজনগর উপজেলাবাসীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরজান খান জাপান ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ বশারাত আলী, আব্দুর রহিম বাদশা, আব্দুর রকিব মন্টু, আতাউর রহমান সেলিম, শাহ রকিব আলী, মো. মাসুক মিয়া, মুজিবুর রহমান রেনু, আব্দুল গাফফার চৌধুরী খসরু, সংগঠনের সহ সভাপতি মো: হারুন আলী ও সামছু মিয়া তালুকদার, আন্তজার্তিক ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কয়ছর, কার্যকরী সদস্য মো. মাসুক রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
নতুন উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন: প্রধান উপদেষ্টা সৈয়দ বশারাত আলী, সহকারি উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুল হাসান, উপদেষ্টা রফিক উদ্দিন চৌধুরী (রানা), শাহ রকিব আলী, আব্দুর রকিব মধু, সাখাওয়াত আলী, আব্দুর রহমান লেবু. মজির উদ্দিন চৌধুরী, আলী মোহাম্মদ আশিক, কাজী আতিকুজ্জামান, মিনহাজ আহমেদ, আবুল হোসেন সুরমান, আব্দুল গাফফার চৌধুরী খসরু, মো. আব্দুর ছত্তার (সেতু মিয়া) ও শামীম আহমেদ চৌধুরী।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় রাজনগর (সিলেট ১৪) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে শিগগির কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ