Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লাখো মানুষের যুদ্ধবিরোধী বিক্ষোভ- ‘ইসলামোফোবিয়া ইজ নট স্পিরিট অব আমেরিকা’

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: April 12, 2011 | 11:10 PM

নিউজ ওয়ার্ল্ড: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন দেশে যুদ্ধ এবং ক্রমবর্ধমান মুসলিম-বিদ্বেষের প্রতিবাদে শনিবার নিউ ইয়র্কে আয়োজিত বিক্ষোভের একাংশঃ নয়া দিগন্ত লাখো মানুষের পদভারে প্রকম্পিত হয়েছে নিউইয়র্ক সিটি। হাজারো নারী-পুরুষের কণ্ঠে ধ্বনিত হয়েছে ‘নো জাস্টিস, নো পিস’ ্ল্লোগান। আকাশে বাতাসে ধ্বনিত হয়েছে একই স্লোগান ‘ইসলামোফোবিয়া ইজ নট স্পিরিট অব আমেরিকা’। গত শনিবারের এই বিক্ষোভের আয়োজন করেছিল ইউনাইটেড ন্যাশনাল এন্টি ওয়ার কমিটি নামের একটি সংগঠন। এর সাথে সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের নাগরিক অধিকার সংগঠন মুসলিম পিস কোয়ালিশন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকসহ বিভিন্ন দেশে যুদ্ধ ও ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষী মনোভাবের প্রতিবাদে আয়োজন করা হয়েছিল বিক্ষোভের।

নিউইয়র্ক সিটির প্রাণ কেন্দ্র ইউনিয়ন স্কোয়ার থেকে শুরু হয় এই বিক্ষোভ। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এন্টি ওয়ার কোয়ালিশনের কোচেয়ার ম্যারিলিন লেভিন, মুসলিম পিস কোয়ালিশনের প্রধান আব্দুল মালিক মোজাহিদ, খ্রিষ্টান ধর্মযাজক রেভারেন্ড স্টিফেন এইচ পেলপস, ইকনার সভাপতি ইমাম আশরাফুজ্জামান খান, শ্রমিক ইউনিয়ন নেতা গ্রেগ গ্রেশাম, ইসলামিক লিডারশিপ কাউন্সিলের প্রধান ইমাম আল আমীন আব্দুল লতিফ, সারা ফ্লাউন্ডার, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান চার্লস ব্যারন, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি নুরুজ্জামান আহমেদ প্রমুখবিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ইসলামি বিদ্বেষ যুক্তরাষ্ট্রে দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। এটিকে চাঙ্গা করতে উসকানি দেয়ার জন্য তারা যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য পিটার কিংকে দায়ী করেন।বক্তারা বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান হয়। এর প্রমাণ ইরাক আফগানিস্তান। এই সমস্যা শেষ না হতেই লিবিয়া আক্রমণের জন্য তারা প্রেসিডেন্ট ওবামার কঠোর সমালোচনা করেন।বক্তারা বলেন, ওবামা বলেছিলেন রাজনীতিতে তিনি পরিবর্তন আনবেন। তিনি অবশ্য লিবিয়া আক্রমণের মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কল্যাণে কোনো পরিবর্তনের উদ্যোগ নেননিবিক্ষোভে হাজারো মানুষের মুহুর্মুহু স্লোগানের মধ্যে প্যালেস্টাইনে ইসরাইলি আগ্রাসনের নিন্দা নতুনভাবে অবৈধ বসতি স্থাপন অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে যখন বাজেট সঙ্কটের কারণে সরকার বন্ধ হওয়ার উপক্রম তখন লিবিয়া আক্রমণের মাধ্যমে অহেতুক প্রতিদিন কোটি কোটি ডলার গচ্চা দেয়া হচ্ছে। এটি বন্ধ না হলে ওবামার পরিণতি বুশের মতোই হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেনসিটি হলের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV