Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লাঞ্ছিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: August 15, 2018 | 5:18 AM

https://youtu.be/kErXyv-2FNA

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের ব্রুকলিনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এ ঘটনায় পুরো নিউইয়র্কজুড়ে বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে তার এক আত্মীয়ের সঙ্গে ঘুরতে বের হন যুক্তরাষ্ট্রে সফররত ইমরান এইচ সরকার। এ সময় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে এক যুবক বলেন- এই যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে আপনারা কিছুই বলছেন না।

জবাবে ইমরান এইচ সরকার বলেন, এটি ঠিক বলছেন না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কাদের বিরুদ্ধে হচ্ছে? জবাবে ওই যুবক বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। তা ছাড়া শাহবাগে আপনারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহ দিয়ে আন্দোলন করেছেন। এ সময় অন্ধকার থেকে এক যুবক তার দিকে জুতা নিক্ষেপ করেন। ফেসবুকে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় এক যুবক তাকে মারার জন্য তেড়ে যাচ্ছেন।

তখন পাশে থাকা তার এক আত্মীয় বলে ওঠেন, ভাই উনাকে ছেড়ে দেন, উনি নিজেও ক্রসফায়ারের তালিকায় আছেন। ইমরান এইচ সরকার তখন বলেন, আমরা সরকারের অন্যায় কাজের সমালোচনা করে যাচ্ছি। এ পর্যায়ে পাশের যুবক বলে ওঠেন, এখন আপনাদের টাকা-পয়সার ভাগে বনছে না, তাই এখন সরকারের বিরুদ্ধে কথা বলছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV