Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শরিয়াহ বোর্ডের ‘হালাল সার্টিফিকেট’ পেলো ‘বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি’

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: April 26, 2019 | 5:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে একমাত্র লাইভ চিকেন বিক্রয়ের ক্ষেত্রে ‘শরিয়াহ বোর্ড অব নিউইয়র্ক’ এর সার্টিফিকেট পেলো বাংলাদেশী মালিকানাধীন ‘বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি’। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার সকালে শরিয়াহ বোর্ড এর প্রধান মুফতি রুহুল আমিন কাসেমীর উপস্থিতিতে সারসিনা শরীফের পীর শাহ মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দীকি, শরিয়াহ বোর্ড পরিচালক মুফতি বোরহান উদ্দিন, মসজিদ দারুল ফোরকানের ইমাম মুহাম্মদ ইদ্দ্রিস, মসজিদ সালেহীনের ইমাম ও খতিব হাফেজ এহতেশামুল হক, গ্লোবাল দাওয়াহ ইসলামিক চ্যানেলের সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ সহ শরিয়াহ বোর্ড কর্মকর্তাদের সামনে একমাত্র হালাল পোল্ট্রি’র সার্টিফিকেট গ্রহণ করেন বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি’র স্বত্বাধিকারী আব্দুস সালাম ভূইয়া। এ সময় সেখানে আরো ছিলেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও বিশিষ্ট ফটো সাংবাদিক মোহাম্মদ লুৎফর রহমান বিনু।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এহতেশামুল হক। শরিয়াহ বোর্ড পরিচালক মুফতি বোরহান উদ্দিন স্বাগত বক্তব্যে বিস্তারিতভাবে বলেছেন কীভাবে একটি প্রাণীর গোস্ত হালাল হয়। তিনি মুসলিম কমিউনিটিকে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি এর জবেহকৃত হালাল গোশত উপভোগ করার আহ্বান জানান।
শর্ষিনার পীর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী ইসলামী শরিয়ার আলোকে হালাল খাবার এবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উত্তর আমেরিকার মতো জায়গায় মুসলমানদের হালাল খাবার পৌঁছে দেয়ার লক্ষ্যে বিসমিল্লাহ পোল্ট্রি যে উদ্যোগ এক যুগ আগে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি দোয়া করি বিসমিল্লাহর মত যারা হালাল বিজনেস এবং হালাল ইনভেস্টমেন্টের উদ্যোগ নিয়েছে সেগুলো যেন আল্লাহ তা’লা কবুল করেন।  প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে ৭৫টি লাইভ পোল্ট্রি ফার্ম রয়েছে। এরমধ্যে হালাল হিসেবে ২০টিকে দাবি করা হলেও এই প্রথম শরিয়া বোর্ডের অনুমোদন পেল ‘বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি’। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV