নিউইয়র্কে ‘শো টাইম মিউজিক’র দোয়া ও ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেস মিলনায়তনে শুক্রবার ‘শো টাইম মিউজিক’ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। মাহফিলে করোনায় আক্রান্ত হয়ে দেশ ও প্রবাসের খ্যাতনামা শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-পেশাজীবী-সমাজ সংগঠকের যারা মারা গেছেন, তাদের আত্মার শান্তি এবং আক্রান্তদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

‘শো টাইম মিউজিক’র সিইও আলমগীর খান আলম তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। আলোচনায় আরো অংশ নেন কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, কমিউনিটি বোর্ড মেম্বার শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা বশির আহমেদ। মোনাজাতের আগে নাতে রসুল পরিবেশন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী এবং সঙ্গীত শিল্পী শাহ মাহবুব।
ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ফৌমার সিইও ও ডেমক্রেট ফাহাদ সোলায়মান, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ ও বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ, বিএনপি নেতা ও কন্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মাকসুদ এইচ চৌধুরী, শাহাদৎ হোসেন রাজু, এপেক্স ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্ণর এপেক্সিয়ান দিলীপ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ, কমিউনিটি লিডার ড. রফিক আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








