নিউইয়র্কে শ্রীকাইল কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের মতবিনিময় সভা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে শ্রীকাইল কলেজ এ্যালামনাই এসোসিয়েশন ইউএসএ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুলাই জ্যামাইকা পানশী রেস্টুরেন্টে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হক জর্জ। যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রীকাইল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নাছির উদ্দিন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত কাস্টমর্স অফিসার আব্দুল হক, ফখরুল ইসলাম মজনু, আলমগীর সরকার ও এ্যাডভোকেট মোবারক হোসেন।
ইকবাল হোসেনের উপস্থাপনায় এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল রেজা স্বপন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, জহির উদ্দিন, শেখ মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম বাসেত, সাকির আহমেদ, আল-মামুন সরকার, মনিরুল ইসলাম, সুহেল রানা সহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীগণ।
বক্তারা কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে নানা স্মৃতিচারণ করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!