Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সমাবেশে বক্তারা:ড.ইউনূসের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: February 7, 2011 | 7:29 PM

নিউজ ওয়ার্ল্ড,নিউইয়র্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধ না হলে যুক্তরাষ্ট্র-প্রবাসীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। গত রোববার নিউইয়র্কে বাংলাদেশি নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।নিউইয়র্ক সিটির এস্টেরিয়ায় অবস্থিত একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্কের লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক শওকত আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুহাম্মদ ইউনূস অরাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও বর্তমান সরকারের চক্রান্তের শিকার হয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত আপত্তিকর ভাষায় তাঁকে ‘রক্তচোষা’ বলে অভিহিত করেছেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য দেশপ্রেমিক প্রতিটি মানুষকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। তাঁরা এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।সভায় বলা হয়, মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ না হলে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে নিউইয়র্কে সমাবেশ করা হবে। বিষয়টি হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও কংগ্রেস সদস্যদের অবহিত করা এবং বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV