নিউইয়র্কে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা
নিউইয়র্ক: নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে সম্মিলিত মহান একুশ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০১১ উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা জ্যাকসন হাইটসের হক ইয়েলো সেন্টারে ৩০ জানুয়ারী রোববার অনুষ্ঠিত হয়।সভায় সম্মিলিত ভাবে নিউইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আগামী ২০ ফেব্রুয়ারী রোববার রাতে একুশ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একুশ অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,মধ্য প্রহরে একুশের মূল বেদিতে পুষ্পমাল্য অপর্ণসহ নব প্রজন্মের ছেলে মেয়েদের জন্য বিশেষ অনুষ্ঠান।
মতবিনিময় সভায় নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলার প্রতিনিধিরা ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক এবং সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন এবং একুশে জুইস সেন্টারের অনুষ্ঠানে অংশগ্রহণে একাত্বতা ঘোষনা করেন। সম্মিলিত মহান একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির সভাপতি মোস্তাকুর রহমান রিজভীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন মিয়ার পরিচালনায় সভায় বক্তব্র রাখেন ইষ্টওয়েষ্ট টিউটোরিং এর কর্ণধার মোশারফ হোসেন,স্বদেশ ফোরামের সভাপতি অবিনাশ আচার্য, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হুসাইন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, কুমিল্লা সোসাইটির সভাপতি মোশারফ হোসেন, বাংলাদেশ কালচারাল এন্ড এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম, কমিউনিটি এক্সিকিউটি খন্দকার ফরহাদ, বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম বর্ষণ, গাইবান্ধা সোসাইটির সম্পাদক মোঃ নুরুন্নবী প্রধান সবুজ, বসুন্ধরা মালিক সমিতির জাহাঙ্গীর হাওলাদার, পাবনা ওয়েলফেয়ার সমিতির মমিন দিনার, লালমনির হাটের মোহর খান মাহাবুব হোসেন, সাফায়েত সাফাউন আলম, দিনাজপুর জেলা প্রতিনিধি শাহানা বেগম রীনা, উল্লাপাড়া সোসাইটির এইচএম শহীদ, মীর আমজাদ হোসেন, এখলাস উদ্দিন, সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি ও আব্দুল মতিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ শাজাহান সরকার, রংপুর জেলা
প্রতিনিধি আলতামাস বাবুল, জুয়পুরহাট জেলা প্রতিনিধি তোজাম্মেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুক্তরাষ্ট্র শাখার এইচ কে হীরা, উদয়ন শিল্পী গোষ্ঠীর ডঃ টমাস দুলু রায়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, বাপাফের সেক্রেটারী ডঃ মাসুদুর রহমান, এবিসিসিআই এর সভাপতি গিয়াস আহমেদ, হক ইয়েলো ট্যাক্সি সার্ভিসের কর্ণধার অধ্যক্ষ আজিজুল হক মুন্না।আরও বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান হাসান,সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ওসমান চৌধুরী, মোহরখান, রাকিবুজ্জামান খান তনু,আবু তাহের,নিলুফার নাসরীন স্বপ্না, মীর্জা রফিকুর ইসলাম,কামাল পাশা নাসির আলী খান পল প্রমুখ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








