Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন’র ভোটার রেজিষ্ট্রেশন রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: May 2, 2019 | 5:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (সাভা)’র ভোটার রেজিষ্ট্রেশন ৫ মে রোববার নিউইয়র্কে জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হবে। রোববার সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ভোটার রেজিষ্ট্রেশনের কাজ। নিউইয়র্কে বসবাসরত সাউথ এশিয়ানভূক্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালদ্বীপ, মায়ানমার, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দ যোগ দিবেন ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রমে। মূলধারার নেতৃবৃন্দ নিয়ে গঠিত হওয়া সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন (সাভা)’র সমন্বয়ক জয় চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত সাউথ এশিয়ানভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে সাভা গঠন করা হয়েছে। সাউথ এশিয়ান আমেরিকান ভোটারদের একত্রিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই প্রথমবারের মত আগামী রোববার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশী বিভিন্ন সামাজিক সংগঠন সহ সাউথ এশিয়ানভূক্ত প্রায় ৫০ টি সংগঠনের নেতৃবৃন্দ ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রমে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। পর্যায়ক্রমে সিটির অন্যান্য ব্যুরোতেও ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। সোমবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প¬াজায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, ফোবানা কনভেনর শাহনেওয়াজ, মূলধারার নেতা বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, নিউইয়র্ক সিটি বাজেট পার্টিসিপেটরী কমিটির মেম্বার খোরশেদ খন্দকার, বাংলাদেশ সোসাইটি নেতা জে মোল্লা সানি, তোফায়েল আহমেদ, কোর মাল্টি সার্ভিসের সিইও আবুল কাশেমসহ সাউথ এশিয়ান ভূক্ত মূলধারার নেতৃবৃন্দ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV