Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: এর মধ্যে রেমিটেন্স পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: November 15, 2022 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: এর মধ্যে রেমিটেন্স পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন হয়েছে। ১৫ নভেম্বর জ্যাকসন হাইটসে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন অফিসে এই রেমিটেন্স পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: এর পক্ষে সাইন করেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ ফরিদুল ইসলাম এবং সানম্যান এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন এবং চিফ ফাইন্যানশিয়াল অফিসার (সিএফও) মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী এবং সানম্যান এর রেমিটেন্স পার্টনার এস এম মাইনুদ্দিন পিন্টুসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সানম্যান এর সিইও মাসুদ রানা তপন বলেন, সানম্যান এক্সপ্রেস এর সাথে বাংলাদেশে ৮টি ব্যাংকের সাথে রেমিটেন্স পার্টনারশিপ এগ্রিমেন্ট আছে। আর এখন থেকে গ্রাহকরা সানম্যান এক্সপ্রেস এর মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, সকলের আস্থা অর্জনের মধ্যদিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকটির বর্তমানে ২২৩ টি ব্রাঞ্চ, ১৪০ টি সাব ব্রাঞ্চ, ২৩৪ টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১ লাখ ইউপে এজেন্ট পয়েন্ট এবং ৫৬৩ টি এটিএম মেশিন এর মাধ্যমে গ্রাহকরা রেমিটেন্স সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউপে ওয়ালেট রয়েছে প্রায় ৭ মিলিয়ন।
মাসুদ রানা তপন বলেন, সানম্যান এক্সপ্রেস থেকে নতুন গ্রাহকদের প্রথম রেমিটেন্স পাঠাতে কোন ফি দিতে হয় না। এখন থেকে সানম্যান এক্সপ্রেস থেকে সাংবাদিকদের রেমিটেন্স পাঠাতে কোন ফি লাগবে না। তিনি জানান, সানম্যান এক্সপ্রেস এর মাধ্যমে গ্রাহকরা বিনা ফিতে বিকাশে সাত দিনই রেমিটেন্স পাঠাতে পারবেন। এছাড়া সানম্যান এক্সপ্রেস এর মোবাইল এপস্ এর মাধ্যমে আগামী ডিসেম্বর থেকে গ্রাহকরা রেমিটেন্স পাঠাতে পারবেন। মাসুদ রানা তপন উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তাদের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ