নিউইয়র্কে সাবওয়ের ভাড়া বাড়ছে মার্চে
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে মেট্রো কার্ডের দাম বাড়ছে। মার্চে সাবওয়ের ভাড়া বাড়াতে যাচ্ছে এমটিএ। যদিও বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্তের আগে পাবলিক হিয়ারিং চলছে। তবে এসব হিয়ারিং অধিকাংশ ক্ষেত্রে নিয়ম রক্ষার জন্যই করা হয়ে থাকে বলে জানা গেছে।
মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে ওয়ান রাইডের জন্য ২ ডলার ৫০ সেন্টের কার্ডের স্থলে দিতে হবে ২ ডলার ৭৫ সেন্ট। সাপ্তাহিক আনলিমিটেড কার্ডের মূল্য ৩০ ডলার থেকে বেড়ে ৩১ ডলার এবং ৩০ দিনের আনলিমিটেড কার্ডের মূল্য ১১২ থেকে বেড়ে ১১৬ ডলার দাঁড়াবে।
গত ১ ডিসেম্বর মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির (এমটিএ) চেয়ারম্যান টমাস প্রেনডারগাস্ট এবং তার সহকর্মীরা এমটিএ বাস ও সাবওয়ে ব্যবহারকারী বারুক কলেজ ও হোস্টেস কমিউনিটি কলেজের ছাত্রদের সাথে মতবিনিময় করেন। ছাত্ররা ভাড়া বৃদ্ধির প্রস্তাবকে ‘গার্বেজ’ বলে উল্লেখ করেন। কারণ কর্মজীবীদর আয় বৃদ্ধি পায়নি, তা সত্ত্বে¡ও তারা এমটিএর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে অব্যাহতভাবে বর্ধিত ভাড়া পরিশোধ করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে বাধ্য হচ্ছে।
মুদ্রাস্ফীতির কারণে এমটিএর বাজেট বেড়ে যাওয়ায় প্রতি ২ বছর অন্তর ৪% ভাড়া বাড়ানোর মাধ্যমে বাড়তি খরচ পোষাণোর জন্য এই ভাড়া বাড়ানো হবে।
এমটিএ ২০১৫-তে ২৩৫ মিলিয়ন ডলার ও ২০১৬ তে ২৮৬ মিলিয়ন ডলার বাড়তি ভাড়া আদায়ের মাধ্যমে তাদের বাজেট পূরণ করার পরিকল্পনা করছে। ২০১৭ সালে অতিরিক্ত আরো ২৪৮ মিলিয়ন ও ২০১৮ সালে ৩০১ মিলিয়ন ডলার ভাড়া বৃদ্ধির মাধ্যমে সাবওয়ে যাত্রীদের কাছ থেকে আদায়ের ব্যবস্থা করতে যাচ্ছে।
ভাড়া বৃদ্ধির বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন বোরোর অধিবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাবলিক হিয়ারিং-এর সময় তাদের প্রতিক্রিয়া সিটি কাউন্সিলের কর্মকর্তাদের কাছে জানানো হবে বলে জানা গেছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








