Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিভিল বিচারক নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন অ্যাটর্নি সোমা সাঈদ

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: November 3, 2021 | 3:39 PM

রোকেয়া দীপা: নিউইয়র্কের সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী আমেরিকান অ্যাটর্নি সোমা সাঈদ সিভিল বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক হিসেবে নির্বাচিত হলেন।
প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে সোমা সাঈদ নিকটবর্তী প্রার্থী এন্ড্রিয়া ওগেলকে এক শতাংশের কম ভোটে হারিয়েছেন। ২ নভেম্বর মঙ্গলবার নির্বাচনে দুইজন বাংলাদেশীর বিজয়ী হওয়া প্রত্যাশিত ছিল। ডেমোক্র্যাট দলের প্রাইমারিতে জয়ী হয়ে আসা সোমা সাঈদ নিউইয়র্কের রাজনীতিতে আগেই নাম লেখিয়েছেন। সিভিল বিচারক পদে প্রথম বাংলাদেশী হিসেবে তিনি নির্বাচন করেন। ডেমোক্র্যাট দলের রাজনীতিতে দীর্ঘদিন থেকে সক্রিয় সোমা সাঈদ একজন তরুণ আইনজীবী হিসেবে এরমধ্যেই পরিচিত হয়ে উঠেছেন। বিভিন্ন নাগরিক দাবী দাওয়া নিয়ে তিনি জনসমাজের পক্ষে কাজ করে আসছিলেন।
নির্বাচনে বিজয়ের পর মঙ্গলবার মধ্যরাতের পর নির্বাচিত বিচারক সোমা সাঈদ বলেছেন, “আজ ইতিহাস সৃষ্টি হয়েছে। আমরা সবাই মিলে এ ইতিহাস সৃষ্টি করেছি।” নিউইয়র্কের কুইন্স থেকে প্রথম একজন বাংলাদেশী আমেরিকানকে বিচারক পদে নিয়োগ করার মধ্য দিয়ে বহু জনারণ্যের শক্তিই বেগবান হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিচারক সোমা সাঈদ বলেছেন, ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতির জয় হয়েছে এবং তা অব্যাহত থাকবে। বাংলাদেশী আমেরিকান নির্বাচিত বিচারক সোমা সাঈদের পৈত্রিক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়।
সিভিল বিচারক হিসেবে সোমা সাঈদ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশী আমেরিকান শাহানা হানিফ নির্বাচিত হওয়ায় নিউইয়র্কে বাংলাদেশী জনসমাজের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে। মঙ্গলবার রাতভর নিউইয়র্ক সিটির জামাইকা, ওজন পার্ক, জ্যাকসন হাইটস এবং ব্রুকলিনে স্বদেশী লোকজনকে এ নিয়ে উৎসবে মেতে উঠতে দেখা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ