Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ব্যতিক্রমী বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: July 4, 2017 | 9:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক ব্যতিক্রমী বনভোজন। গত ২ জুলাই রোববার দিনভর ব্রঙ্কসের ২০০ টিফফানী স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে আন্তর্জাতিক জারুল তলার মিলন মেলা, এইচএসসি : ৮০-৮২ কে ফিরে পাওয়ার প্রয়াস – শিরোণামে অনুষ্ঠিত হয় এ বনভোজন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রায় অর্ধ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন এ বনভোজনে। এদিন সকাল থেকেই প্রাকৃতিক সৌন্দয্যের আধার বনভোজন স্থলে সমবেত হতে থাকেন তারা। মেতে ওঠেন বর্ণিল সব আয়োজনে। এক আনন্দময় আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পুরো পার্ক জুড়ে। এসময় তারা কলেজ জীবনের বর্ণিল স্মৃতিচারণসহ জম্পেস আড্ডায় মেতে ওঠেন। কেউ কেউ ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। প্রায় তিন যুগের পুরানো বন্ধুদের একসাথে পেয়ে আনন্দে ফেটে পড়েন তারা। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে হয়ে পড়েন আবেগে আপ্লুত। সুখ-দু:খের স্মৃতি আর খোশ গল্পতে মেতে ওঠেন সবাই। বছরের এ দিনটির জন্যই যেন এতদিন অপেক্ষায় ছিলেন সবাই।ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এ বনভোজন আড্ডার ফাঁকে এক সময় আনুষ্ঠানিক উদ্বোধনও ঘোষণা করা হয়। এ সময় অন্যদের মধ্যে নিজ নিজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুর রহিম বাদশা, কাজী অদুদ আহমেদ, মামুনুর রশিদ, ডা. শফিকুল হক চৌধুরী, ডা. মো. সিদ্দিকুর রহমান, ডা. একেএম জুবায়ের আহমেদ, 
 ডা. এস এ শামীম, মোহাম্মদ নূরুল আহিয়া, এমএ করিম জাহাঙ্গীর, কায়ছার নাজমী, আসলাম কবির টিটু, তৌফিক আহমেদ বাবুল, সাব্বির এ মাসার, মুহিবুজ্জামান দুলাল, মোস্তাক হোসেন বকুল, নিয়াজ এ চৌধুরী, মো. একলাছুর রহমান, ডা. কেফায়েত হোসেন, শফিকুল আম্বিয়া চৌধুরী, মাকফিয়া জামান ডেইজি, ফয়সাল আহমেদ, আমিনুল হক মুন্না, আলাউদ্দিন, শাহ সাইফুর রহমান ক্যাবেল, নজীর আহমেদ, বাংলাদেশ থেকে আগত মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ভূট্রো, মো. জালাল উদ্দিন জগলু, সিলেট শিক্ষা বোর্ডের সচিব মোস্তফা কামাল, লন্ডন প্রবাসী ফারুক আহমেদ, কানাডা প্রবাসী নেহাল চৌধুরী প্রমুখ।
বনভোজনে আয়োজন করা হয় মজাদার সব খাবার-দাবার ছাড়াও বিভিন্ন খেলাধূলার। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে ছিল বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।আন্তর্জাতিক জারুল তলার মিলন মেলা উপলক্ষে ”রিইউনিয়ন ২০১৭, নিউইয়র্ক, ক্লাস অব ১৯৮২, এমসি কলেজ, সিলেট” শিরোণামে একেএম জুবায়ের আহমেদ এবং মোহাম্মদ নূরুল আহিয়ার সম্পাদনায় একটি স্যুভেনির প্রকাশিত হয়। পিকনিকে সবার মাঝে এটি বিতরণ করা হয়।শেষে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজকের এই সুন্দর নির্মল আয়োজন। যারা বনভোজনের জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন তারা। বলেন, সম্প্রীতি ও সৌহার্দপুর্ণ পরিবেশের মধ্য দিয়ে আরো এগিয়ে যাবে বিশ্বব্যাপি ছড়িয়ে ছিটিয়ে থাকা ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্রবন্ধুদের সেতুবন্ধন রচনার প্রয়াস। আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হবার কথা জানান বিশ্বের বিভিন্ন স্থান থেকে বনভোজনে যোগদানকারীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV