Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: July 17, 2017 | 11:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন। গত ১৬ জুলাই রোববার অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত সুনামগঞ্জ এলাকার নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন। বর্ণাঢ্য এ আয়োজনে সুনামগঞ্জ ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। সুনামগঞ্জ প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই বনভোজন। সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি মো. জুসেফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সাবেক সহ সভাপতি ওয়াসী চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, আলহাজ্ব গিয়াস উদ্দিন ও আবদুস শহীদ, প্রবাকসের সাধারণ সম্পাদক দেওয়ান বজলু, বিশ্বনাথ সমিতির সাবেক সভাপতি মখন মিয়া, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি ফজলু মিয়া, ছাতক সমিতির সাবেক সভাপতি এস এম জলিল, রিয়েলটর মঈনুল ইসলাম, বনভোজন কমিটির আহ্বায়ক এম রহমান কামাল, সদস্য সচিব মো: মনির উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম সদস্য সচিব হুমায়ূন কবির সোহেল, সমন্বয়কারী তোফায়েল আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক হামজা কোরেশী প্রমুখ।বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতি মো. জুসেফ চৌধুরী প্রবাসী সুনামগঞ্জবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বনভোজন সফল হয়েছে। বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একটি বৃহৎ পরিবারের মত সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জবাসীর প্রিয় এই সংগঠন। সংগঠনকে আরো এগিয়ে নিতে তিনি সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দো’য়া কামনা করেন।

আয়োজকরা জানান, বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী বনভোজনে অংশ নেন। এদিন প্রবাসীরা দলে দলে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বনভোজন স্থলে এসে সমবেত হন। দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন খোশ গল্পে। ঘুরে ঘুরে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল নানা মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মো. জুসেফ চৌধুরী, সহ সভাপতি মো: মনির উদ্দিন আহমেদ, মো: আবদুল আজিজ, হিরন্ময় আচার্য্য ও নুরুল হক, সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহেল, কোষাধ্যক্ষ এফ রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হামজা কোরেশী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. কয়েস খান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এমডি এম কবির, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল আউয়াল, আইন ও আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা নূর, দপ্তর সম্পাদক মো: শুকুর আলী, কার্যকরী সদস্য : আফতাব আলী, আজিজুর রহমান রানা, মানিক আহমেদ, আলী রেজা, হাবিবুর রহমান, হোসেন আহমেদ, মান্না মুত্তাদির, রুমেল হোসেন, কয়ছর আহমেদ, আবদুর রউফ, ইমতিযাজ আহমেদ বেলাল, আলাউদ্দিন আহমেদ, রাসেল মিয়া, আবু সাদিক ও রওশন আরা বেগম।অনুষ্ঠানে দো’য়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব ও সমিতির উপদেষ্টা মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। বনভোজনে মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আত্মদানকারী সকল শহীদ, পরলোকগত স্বজনদের আত্মার মাগফেরাত কামনাসহ বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দো’য়া করা হয়। এছাড়া সুনামগঞ্জের বন্যার্ত, সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ছদরুন নূরসহ অসুস্থ অন্যান্যের জন্যও বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিল সিলেট মটর, অন্যান্য স্পন্সরদের মধ্যে ছিল শমসের আলী, ওয়াসী চৌধুরী, রাবেয়া মালিক, মঈনুল ইসলাম, আশরাফ হোসেন, আজিমুর রহমান বুরহান, নর্দান বুলেভার্ড ফার্মেসী, আবদুর রহিম বাদশা, মান্না মুনতাসির ও নাজিয়া মুনতাসির।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV