নিউইয়র্কে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র উৎসবমুখর বনভোজন
https://www.facebook.com/USANewsNY/videos/2319149158102870/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyMzE5OTA3ODI4MDI3MDAz/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন। গত ৮ জুলাই রোববার অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত সুনামগঞ্জ জেলার নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত ব্রঙ্কসের পেলহাম বে পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন। বর্ণাঢ্য এ আয়োজনে সুনামগঞ্জ ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। সুনামগঞ্জ প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই বনভোজন।

সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি মো. জুসেফ চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুর পরিচালনায় এবং বনভোজন কমিটির আহ্বায়ক মান্না মুনতাসির, প্রধান সমন্বয়কারি মনির উদ্দিন ও সদস্য সচিব হুমায়ুন কবির সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা আলহাজ্ব গিয়াস উদ্দিন, ছদরুন নূর, ছাতক সমিতির সভাপতি মো: আবদুল খালেক, এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের ভাইস প্রেসিডেন্ট রোওশনা উদ্দিন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক শামীম আহমদ, হোম কেয়ার প্রতিষ্ঠান লংজিভিটি হেলথ সার্ভিসের কর্ণধার রুকন হাকিম, কমিউনিটি এক্টিভিস্ট আজমল আলী সহ কবি, লেখক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা।


আয়োজকরা জানান, বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী বনভোজনে অংশ নেন। এদিন প্রবাসীরা দলে দলে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বনভোজন স্থলে এসে সমবেত হন সকাল থেকেই। ঘুরে ঘুরে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। মেতে ওঠেন খোশ গল্পে। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলাধূলার। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল নানা মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মো. জুসেফ চৌধুরী, সহ সভাপতি মো: মনির উদ্দিন আহমেদ, মো: আবদুল আজিজ, আবু সালেহ চৌধুরী ও নুরুল হক, সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহেল, কোষাধ্যক্ষ এফ রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হামজা কোরেশী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. কয়েস খান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এমডি এম কবির, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল আউয়াল, আইন ও আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা নূর, দপ্তর সম্পাদক মো: শুকুর আলী, কার্যকরী সদস্য : আফতাব আলী, আজিজুর রহমান রানা, মানিক আহমেদ, আলী রেজা, হাবিবুর রহমান, হোসেন আহমেদ, মান্না মুত্তাদির, রুমেল হোসেন, কয়ছর আহমেদ, আবদুর রউফ, ইমতিযাজ আহমেদ বেলাল, আলাউদ্দিন আহমেদ, রাসেল মিয়া, আবু সাদিক ও রওশন আরা বেগম।


অনুষ্ঠানের স্পন্সর ছিল সিলেট মটর, হোম কেয়ার প্রতিষ্ঠান লংজিভিটি হেলথ সার্ভিস, জমজম ড্রাগ ফার্মেসী, পিপলস ফার্মেসী অ্যান্ড ফুড মার্ট। মহিলাদের খেলাধূলা প্রাইজ স্পন্সর করেন মান্না মুনতাসির ও নাজিয়া মুনতাসির। র্যাফেল ড্র প্রাইজ স্পন্সরদেও মধ্যে ছিল : ১ম প্রাইজ পিপলস ফার্মেসী অ্যান্ড ফুড মার্ট, ২য় প্রাইজ হামজা কোরেসী, ৩য় প্রাইজ মো. সোহেল রানা, ৪র্থ প্রাইজ মোজাফ্ফর আহমেদ, ৫ম প্রাইজ আইয়ান মিয়া (সিলেট ফার্মেসী), ৬ষ্ঠ প্রাইজ লিখন ভূইয়া এবং ৭ম প্রাইজ আহমেদ জিলু।
বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতি মো. জুসেফ চৌধুরী প্রবাসী সুনামগঞ্জবাসীসহ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বনভোজন সুন্দও ও সফল হয়েছে। বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একটি বৃহৎ পরিবারের মত সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জবাসীর প্রিয় এই সংগঠন। সংগঠনকে আরো এগিয়ে নিতে তিনি সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দো’য়া কামনা করেন।


অন্যান্য বক্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সুনামগঞ্জ তথা দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্ববান জানান। সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান হয় বনভোজন থেকে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!