নিউইয়র্কে সেলিম উদ্দিনএমপি’র সাথে জকিগঞ্জ-কানাইঘাটবাসীর মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে আসা জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ, সিলেট ৫ জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের সাথে মতবিনিময় সভা করেছেন নিউইয়র্কে অবস্থানরত জকিগঞ্জ-কানাইঘাটবাসী। ২৯সেপ্টেম্বর শনিবার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি পার্টি হলে কানাইঘাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ এবং জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক এর যৌথ উদ্যোগে এই মতবিনিময়
সভার আয়োজন করা হয়। কানাইঘাট সোসাইটির সভাপতি নাসিরুল হক এর সভাপতিত্বে ও জকিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী এবং কানাইঘাট সোসাইটির সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ সোসাইটির সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, মূল ধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ছদরু নূর, বদর উদ্দিন আহমদ, আব্দুর রহিম, নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলাল আহমেদ চৌধুরি, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মূল ধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, নিউইয়র্ক পুলিশ


ডিপার্টমেন্ট সদস্য মাহবুবুর জুয়েল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলী, এডভোকেট নাসির উদ্দিন, টিবিএন ২৪ এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক এ এফ মেসবাহউজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহীম আলী, সিরাজুল হক, কামরুজ্জামান আনোয়ার, আব্দুল গফ্ফার শাহীন, নুরুল তালুকদার,নাজমুন এ শেলী প্রমুখ। এ সময় উভয় সংগঠনের পক্ষ থেকে সেলিম উদ্দিন এমপি কে ফুল দিয়ে বরণ করা হয়। সেলিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘সংসদ নির্বাচন আসন্ন, আমার দল যদি আমাকে আপনাদের এলাকা থেকে আবারো মনোনয়ন দেয় আমি আপনাদের সেবায় আবারো কাজ করতে চাই । আমি শেষ করতে চাই আমার অসম্পূর্ণ কাজ গুলো। আশা করি আমার অতীত কর্মকান্ড মূল্যায়ন করে আগামী নির্বাচনেও আপনারা আমার পাশে থাকবেন।’
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!