Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের ব্রুকলীন ব্রাঞ্চের ম্যানেজার আকতার কে হামিদ বরখাস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: July 9, 2018 | 5:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের ব্রুকলীন ব্রাঞ্চের ম্যানেজার আকতার কে হামিদকে তার চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ২৬ জুন সোনালী এক্সচেঞ্জ কোং ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও (চলতি দায়িত্ব) মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে বরখাস্ত করা হয়। তার বরখাস্তাদেশ ২৭ জুন থেকে কার্যকর করা হয়েছে। বরখাস্তকালীন সময় আকতার হামিদ সোনালী এক্সচেঞ্জের ম্যানহাটানস্থ প্রধান কার্যালয়ে ডাটা প্রসেসর হিসেবে কর্মরত ছিলেন।
বরখাস্তাদেশে উল্লেখিত আকতার কে হামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে, দীর্ঘ্য দিন ধরে কর্মক্ষেত্রে অনিয়মিত, সবসময় অফিসে দেরীতে উপস্থিতি, গ্রাহকদের সাথে দুর্ব্যবহার ইত্যাদি।
বরখাস্তের বিষয়ে আকতার কে হামিদ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তিনি বলেন, আমি শারিরীকভাবে অসুস্থ। আমার বিরুদ্ধে সম্পূর্ণ অমানবিক এ ব্যবস্থা (বরখাস্ত) নেয়া হয়েছে। আমি সোনালী এক্সচেঞ্জে দীর্ঘ্য ২৩ বছর কর্মরত রয়েছি। এর মধ্যে ২১ বছর ব্রুকলীন ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছি। কিন্তু অসুস্থ হওয়া সত্ত্বেও হঠাৎ করে আমাকে অমানবিকভাবে আমার বাসস্থান থেকে অনেক দূরে ম্যানহাটানস্থ প্রধান কার্যালয়ে হয়রানীমূলক বদলী করা হয়। তিনি এ বিষয়ে আইনী ব্যবস্থা নেবেন বলে ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান।
এদিকে, সোনালী এক্সচেঞ্জ কোং ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও (চলতি দায়িত্ব) মো. জহিরুল ইসলাম ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সোনালী এক্সচেঞ্জ কোং ইনকের বিধিমালা ও যথাযথ কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আকতার কে হামিদকে তার চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, আকতার কে হামিদ (এ এইচ খোন্দকার জগলু) বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV