নিউইয়র্কে সোনালী এক্সচেন্জ এস্টোরিয়া শাখার স্থান পরিবর্তন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে সোনালী এক্সচেন্জ এস্টোরিয়া শাখার স্থান পরিবর্তিত হয়েছে। এই শাখার কার্যক্রম ৩৬তম এভিনিউতে জালাবাদ ভবনে স্থানান্তরিত করা হয়েছে। এই শাখার নতুন ঠিকানা : ৩৬-০৭,৩১তম স্ট্রীট, ফোন : ৭১৮-৭৭৭-৭০০১। শুক্রবার বাদজুমা এ উপলক্ষে নতুন অফিসে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে এস্টেরিয়াসহ বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে সোনালী এক্সচেন্জ এস্টেরিয়া শাখার ম্যানেজার, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব সবাইকে শুভেচ্ছা জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় সোনালী এক্সচেন্জ’র প্রেসিডেন্ট ও সিইও দেবশ্রী মিত্র বলেন, এস্টোরিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ কমিউনিটির সুবিধাজনক একটি স্থানে এই শাখাটিকে স্থানান্তর করা। আজকে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পেরে আমরা ধন্য। তিনি সোনালী এক্সচেন্জের মাধ্যমে টাকা পাঠানোর সুযোগ সুবিধাগুলো তুলে ধরে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠানোর আহবান জানান।
বাংলাদেশ কমিউনিটির উপস্থিত সবাই সোনালী এক্সচেন্জের সফলতা কামনা করে তারা তাদের সর্বাত্মক সহায়তারও আশ্বাস দেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল