নিউইয়র্কে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য মামুন’স টিউটোরিয়ালের বিশেষ কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : সেপ্টেম্বরে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি নিয়েছে মামুন’স টিউটোরিয়াল। এ প্রসঙ্গে মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন বলেন, সেপ্টম্বর থেকে নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে নতুন ক্লাস শুরু হচ্ছে। নতুন ক্লাসে গিয়ে যাতে শিক্ষার্থীরা ম্যাথ বা ইংরেজী নিয়ে কোন সমস্যায় না পরে একারনে আমরা এসব বিষয়ে তাদের শিক্ষা দেয়ার জন্য বিশেষ কর্মসূচি নিয়েছি। নতুন
ক্লাসে তারা কিভাবে রিডিং ও রাইটিং করবে সেগুলোর ওপর জোর দেয়া হয়েছে। কিন্ডার গার্টেন থেকে ৭ম গ্রেড পর্যন্ত শিক্ষার্থীদের এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। শেখ আল মামুন জানান, যারা হাইস্কুলে যাবে তাদের জন্যও আমরা পৃথক কর্মসূচি নিয়েছি। এ সামারে আমরা
ফিজিক্স, ম্যাথ ও ক্যামিস্ট্রি সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছি তাদের। সপ্তাহে ৫ দিন করে ক্লাস নিয়েছি। মডেল টেস্ট নিয়েছি। অক্টোবরে স্পেশালাইজড স্কুলে ভর্তির জন্য তাদের প্রস্তুত করেছি।
তিনি জানান, এখন থেকে শুক্র, শনি ও রোববার উইকেন্ডে এ ক্লাস অব্যাহত থাকবে। ব্রঙ্কসের পার্কচেস্টার ও জ্যাকসন হাইটসে মামুন টিউটোরিয়ালে আগামী সেপ্টেম্বর থেকে নতুন ক্লাস শুরু হবে। ক্লাস থাকবে সপ্তাহের ৭দিনই। এ বিষয়ে শেখ আল মামুনের সাথে আরো বিস্তারিত জানতে যোগাযোগ ৯১৭-৫৬১-১০৯০।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ