Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্ট্যাটেন আইল্যান্ডের প্রভাবশালী ১০০ জনের তালিকায় অ্যাসাল সেক্রেটারী করিম চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: November 16, 2022 | 6:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী ২০২২ সালে মর্যাদাপূর্ণ রাজনৈতিক জার্নাল সিটি অ্যান্ড স্টেট কতৃক স্ট্যাটেন আইল্যান্ডের পাওয়ার ওয়ান হানড্রেডের একজন হিসেবে তালিকাভূক্ত হয়েছেন। তিনি ২০২১ সালেও স্ট্যাটেন আইল্যান্ডের পাওয়ার ওয়ান হানড্রেডের একজন মনোনীত হয়েছিলেন।
বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ করিম চৌধুরী ২০১৫ সাল থেকে অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বকালে অ্যাসাল এর ১০টি চ্যাপ্টার থেকে ১৮টি চ্যাপ্টারে উন্নিত করা সম্ভব হয়েছে।
২০০১ সালে যখন তিনি সিটি অব নিউইয়র্কের একজন ফ্রড ইনভেষ্টিগেটর হিসেবে তার সিভিল সার্ভিস শুরু করেছিলেন। তখন থেকে তিনি নিউইয়র্ক সিটির শ্রমিক আন্দোলনে একজন প্রভাবশালী শ্রমিক নেতা হিসেবে পরিচিতি পান।
করিম চৌধুরী ২০০৭ সাল পর্যন্ত লকাল ৩৭১ এর একজন সক্রিয় ইউনিয়ন নেতা ছিলেন। তিনি নিউইয়র্ক স্টেটের সিভিল সার্ভিস সিস্টেমে চলে আসেন। যোগদান করেন নিউইয়র্ক সিটির পাবলিক এমপ্লয়ি ফেডারেশনে। সেসময় সেখানে তিনি শ্রম ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ মাল্টিপল স্টেটওয়াইড পজিসনের দায়িপ্ত পালন করেন।
তিনি জয়েন্ট অ্যাফারমেটিভ অ্যাকশন, নিউিইয়র্ক সিটির সিএলসি ডেলিগেট এবং পিইএফ এক্সিকিউটিভ বোর্ড সদস্য ছিলেন।
করিম চৌধুরী রিচমন্ড কাউন্টি ডেমোক্রেটিক পার্টির নির্বাহী বোর্ডের সদস্য এবং ২০১৮ সাল থেকে এডি ৬১ এর জুডিশিয়াল ডেলিগেট পদে অধিষ্ঠিত রয়েছেন। করিম চৌধুরী ২০১৯ সালে বাইডেন-হ্যারিস স্লেটের জন্য ডিএনসি প্রতিনিধি হিসেবেও নির্বাচিত হন।
অতি সম্প্রতি মূলধারার রাজনীতিতে স্ট্যাটেন আইল্যান্ডের শ্রমিক শ্রেণিকে সংগঠিত, সম্পৃক্ত, সংগঠিত করতে এবং ক্ষমতায়নের জন্য করিম চৌধুরীকে রিচমন্ড কাউন্টি ডেমোক্রেটিক পার্টির লেবার চেয়ার হিসেবে নিযুক্ত করা হয়।
দক্ষিণ এশীয় আমেরিকান এবং শ্রমিক শ্রেণীর মান উন্নয়ন করার জন্য করিম চৌধুরীর কঠোর পরিশ্রম পলিটিক্যাল পাওয়ার হাউজগুলোর নজর আসে। তিনি সিটি, স্টেট এবং ফেডারেলের ইলেকটেড অফিসিয়ালদের দ্বারা স্বীকৃত হন এবং বিভিন্ন সাইটেশনসহ প্রোক্লামেশন প্রাপ্ত হন। ২০১৮ সালে ইউএস কংগ্রেসে কংগ্রেসম্যান ম্যাক্স রোজ কতৃক করিম চৌধুরীকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, এই ১০০ জন প্রভাবশালীর তালিকায় এক নম্বরে আছেন বর্তমান কংগেসওমেন নিকোল ম্যালিওটোকিস, দুই নম্বরে স্ট্যাটেন আইল্যান্ড ডিস্ট্রিক্ট এটর্নি মাইকেল ম্যাকমাহোন, তৃতীয় স্ট্যাটেন আইল্যান্ড বরো প্রেসিডেন্ট ভিটো ফোসেলা। এছাড়াও এই তালিকায় রয়েছেন নিউইয়র্ক স্টেট সিনেট, এসেম্বলি ও সিটি কাউন্সিলের সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ