Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্পেশালাইজড্ স্কুলে ভর্তি পরীক্ষা ২০ ও ২১ অক্টোবর : ভর্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মামুন’স টিউটোরিয়ালে

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: October 10, 2018 | 12:58 PM

https://www.facebook.com/USANewsNY/videos/300480770765900/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বিষয় নিয়ে প্রবাসের স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে পেরেন্ট-টিচার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় গত শনিবার ও জ্যাকসন হাইটস শাখায় রোববার স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে এ পেরেন্ট-টিচার কনফারেন্স ও সেমিনারের আয়োজন করা হয়।
মামুন’স টিউটোরিয়ালের এই সেমিনারে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন এবং প্রতিষ্ঠানটির ইংরেজী শিক্ষক শিক্ষকতায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন মি. স্কট। কনফারেন্সে ভর্তি পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এসময় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিক্ষকবৃন্দ। কনফারেন্সে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের জন্য সব ধরণের গাইডলাইনও দেয়া হয়। স্পেশালাইজড্ হাই স্কুল সিলেকশন বিষয়ে দেয়া হয় নির্দেশনা।
সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় মামুন’স টিউটোরিয়াল থেকে এবার আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী স্পেশালইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন শেখ আল মামুন।
উল্লেখ্য, নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি পরীক্ষা আগামী ২০ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV